Monday, April 6, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) টি-২০ সিরিজের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম‍্যাচের একদিনের সিরিজ পকেটে পুরল ভারতীয় দল। বৃহস্পতিবার ক্রিকেটের নন্দনকাননে লঙ্কানদের ৪ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং কে এল রাহুলের। সিরিজে ২-০ এগিয়ে রোহিত শর্মারা।

২) পৃথ্বী শা-এর  ব‍্যাটিং দেখে মুগ্ধ বোর্ড সভাপতি জয় শাহ থেকে ভারতীয় দলের ক্রিকেটার শ্রেয়স আইয়র থেকে সূর্যকুমার যাদবরা। টুইট করে শুভেচ্ছা জানালেন তারা।

৩) শনিবার আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি। শেষম‍্যাচে এফসি গোয়াকে হারিয়ে এই মুহূর্তে ১২ ম‍্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে জুয়ান ফেরান্দোর দল। শীর্ষে থাকা মুম্বইকে হারানোর জন্য চলছে কঠিন অনুশীলন।

৪) আজ আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। জামশেদপুরের বিরুদ্ধে জয় চাইছেন লাল-হলুদের হেডস‍্যার স্টিফেন কনস্ট‍্যান্টাইন।

৫) ‘নজরে একদিনের বিশ্বকাপ। ওয়ার্কলোডের কথা মাথায় রেখেই ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে’, বললেন হার্দিক পান্ডিয়া।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...