Saturday, April 4, 2026

রাজ্যের বিজ্ঞপ্তি খারিজ, ১৬ তারিখ ঝালদা পুরসভায় চেয়ারম্যান নির্বাচন: নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

অস্থায়ী প্রশাসক বোর্ড তৈরির রাজ্য সরকারি বিজ্ঞপ্তি খারিজ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। ১৬ জানুয়ারি ঝালদা পুরসভার (Jhalda Corporation) চেয়ারম্যান নির্বাচন করতে হবে। শুক্রবার, এই নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha)। গত ২ ডিসেম্বর রাজ্যের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে তৃণমূলের (TMC) এক কাউন্সিলরকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে অস্থায়ী প্রশাসক বোর্ড তৈরি করার নির্দেশ দেওয়া হয়। এদিন তা খারিজ করে দেয় হাইকোর্ট।

বিচারপতি নির্দেশ দেন, জেলাশাসকের উপস্থিতিতে আগামী সোমবার ঝালদা পুরসভার চেয়্যারম্যান নির্বাচন করতে হবে। মোতায়েন করতে হবে পর্যাপ্ত পুলিশবাহিনী। নির্বাচনে অংশগ্রহণ করতে কাউন্সিলরদের যেন কোনও সমস্যা না হয়- তা পুলিশকে নিশ্চিত করতে বলা হয়েছে।

ঝালদায় নির্বাচনের ফল ছিল ত্রিশঙ্কু। পরে নির্দলদের সমর্থন নিয়ে বোর্ড গড়ে তৃণমূল। এরমধ্যেই খু*ন হয়ে যান কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। নভেম্বরে নির্দলে হিসেবে জিতে তৃণমূলে যাওয়া এক কাউন্সিলর দল ছাড়ার কথা ঘোষণা করেন। এরপরেই সংখ্যা সঙ্কট তৈরি হয়। কংগ্রেসের অভিযোগ ছিল, জোর করে বোর্ড দখলে রেখেছে তৃণমূল। তাদের দাবি ছিল, সঠিকভাবে চেয়্যারম্যান নির্বাচন হলে বোর্ড গড়বে কংগ্রেসই। জল গড়ায় আদালতে। এখন ভোটের ফল কী হয়, সেটাই দেখার।

 

 

Related articles

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...