Wednesday, March 18, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, ফিফার শাস্তির মুখে আর্জেন্তিনা

Date:

Share post:

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠল আর্জেন্তিনার বিরুদ্ধে। যার ফলে বিশ্বকাপ জয়ের পর ফিফার শাস্তির মুখে পরল লিওনেল মেসির দল। আর আর্জেন্তিনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তি হতে পারে মেসিদের।

আর্জেন্তিনার বিরুদ্ধে অভিযোগ, বিশ্বকাপ জেতার পরে উৎসব করার সময় নীল-সাদার দেশ স্টেডিয়ামের সম্পত্তি নষ্ট করেছে। এই নিয়ে ফিফা জানিয়েছে, বিশ্বকাপ জেতার পরে স্টেডিয়ামের যে জায়গায় মেসিদের সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল, সেখানে ভাঙচুর করেন তাঁরা। মেসির নেতৃত্বে গোটা দল নাকি এই অপরাধ করেছে। এছাড়া সংবাদমাধ্যমের সামনে সাক্ষাৎকারও দেননি আর্জেন্তিনার ফুটবলাররা। এই অভিযোগ ওঠার পরে তদন্তের নির্দেশ দিয়েছে ফিফা। এছাড়াও আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের বিরুদ্ধেও অশালীন আচরণের অভিযোগ উঠেছে। বিশ্বকাপের সেরা গোলরক্ষক হওয়ার পরে সোনার গ্লাভস জেতার পরে সেটি নিয়ে অশালীন ভঙ্গি করেন তিনি। সেই আচরণ নিয়ে ফিফার কাছে অভিযোগ জমা পড়েছে। ইতিমধ্যে আর্জেন্টিনা ফুটবল সংস্থাকে ইতিমধ্যেই সব কথা জানিয়ে দিয়েছে ফিফা। তাদের সহযোগিতা করতে বলা হয়েছে। তবে তদন্তের কোনও সময়সীমা নির্দিষ্ট করে দেয়নি ফিফা।

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...