Monday, April 6, 2026

Entertainment : অভিনয় ছাড়ছেন সব্যসাচী চক্রবর্তী! জানুন আসল কারণ

Date:

Share post:

দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো বছর। এবার নতুনদের সুযোগ দিতে হবে। ঠিক এই ভাবনাকেই মাথায় নিয়ে অভিনয় ছাড়ার (Quit Acting) ঘোষণা করলেন সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakroborty)। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর তথাকথিত ‘ফেলুদা’ (Feluda) চরিত্রে যাঁকে দেখা বাঙালির অভ্যাসে পরিণত হয়েছিল, সেই বেনু দা এবার অভিনয় জগতের আলো ছেড়ে পুরোপুরি ফ্যামিলি ম্যান হয়ে উঠতে চান। ২১ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র (Dhaka International Film Festival) উৎসবে নিজেই জানিয়েছেন সে কথা।

বাংলা ছবি কিংবা থিয়েটারের মঞ্চ দীর্ঘদিনের অভিনয় জীবনে বাঙালি দর্শককে অনেক কিছু উপহার দিয়েছেন সব্যসাচী চক্রবর্তী। তার কণ্ঠস্বর ভয়েজ ওভার ইন্ডাস্ট্রির শিল্পীদের কাছে অনুপ্রেরণার সেরা জায়গা। বহু সিনেমা, বিজ্ঞাপন, তথ্যচিত্রে কথক হিসেবে শোনা গেছে তাঁর উদাত্ত কণ্ঠস্বর। সম্প্রতি তাঁর নতুন ছবি, ‘জেকে ১৯৭১’ এর প্রিমিয়ার হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানেই নিজের দীর্ঘদিনের অভিনয় কেরিয়ারে ইতি টানার কথাই জানিয়েছেন তিনি। আগের থেকে স্বাস্থ্যের অবনতি ঘটেছে, তাই সিনেমা ঝুঁকি আর সামলাতে চান না সব্যসাচী। এবার একটু নিজের মতো করে আরামে থাকতে চান। অভিনেতার কথায়, “আর পাঁচটা মানুষের মত সময় কাটাব। বই পড়ব, খেলা দেখব এভাবেই সময় কাটাব।” আর এরপরই টালিগঞ্জ ইন্ডাস্ট্রির প্রতিটি কোণে ছড়িয়ে যায় নতুন খবর, অবসর নিচ্ছেন সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakroborty)।

আরও পড়ুন- সেলিমের নেতৃত্বে শাসনের রাস্তায় লাল নিশানের মিছিল, অনুপস্থিত মজিদ মাস্টার

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...