Monday, April 6, 2026

রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করতেই একাধিক নজির গড়লেন বিরাট, টপকালেন সচিনকে

Date:

Share post:

রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে দুরন্ত ইনিংস খেলেন শুভমন গিল-বিরাট কোহলি। ১১৬ রান করেন শুভমন। ১৬৬ রানে অপরাজিত বিরাট কোহলি। ১১০ বলে ১৬৬ রান করেন তিনি। আর এই রান করতেই একাধিক রেকর্ড গড়লেন বিরাট। ছাপিয়ে গেলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরকে।

রবিবার তিরুবনন্তপুরমে শতরান করতেই একদিনের ক্রিকেটকে ৪৬ তম শতরান করলেন কোহলি। এছাড়া ছাপিয়ে গেলেন সচিনকে। দেশের মাটিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের শতরানের সংখ্যা ২০টি। সেখানে রবিবার বিরাটের শতরানের সংখ‍্যা দাঁড়াল ২১টি। অন্য আরও একটি পরিসংখ্যানে সচিনকে ছাপিয়ে গিয়েছেন কোহলি। একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সব থেকে বেশি শতরানের নিরিখে এত দিন যৌথভাবে শীর্ষে ছিলেন তাঁরা। এদিন  সেইক্ষেত্রেও সচিনকে ছাপিয়ে গেলেন বিরাট। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করতেই ১০ নম্বর শতরান এল বিরাটের ব‍্যাট থেকে।

আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি নজির গড়লেন বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে সর্বাধিক রান করা ক্রিকেটারদের তালিকায় প্রথম পাঁচে ঢুকে পড়লেন তিনি। এখনও পযর্ন্ত ২৬৯ ম্যাচে তাঁর রান সংখ্যা ১২৭৫৪।

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...