Saturday, June 27, 2026

নেপালের ভয়াবহ বিমান দু*র্ঘটনায় শোকপ্রকাশ করে টুইট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

নেপালে বিমান দুর্ঘটনায় (Plane Crash in Nepal) শোক প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি টুইট করে গোটা ঘটনায় শোক প্রকাশ করেন। সূত্রের খবর বিমানে ৫ ভারতীয়-সহ ১৫ জন বিদেশি ছিলেন। ৭২ আসনের ইয়েতি এয়ারলাইন্সের (Yeti Airlines) বিমানটিতে ৬৮ জন যাত্রী ছাড়াও ৪ জন মেম্বার ছিলেন। যাত্রীদের মধ্যে ২ শিশুও ছিল। বিমান দু*র্ঘটনায় (Plane Crash) কমপক্ষে ৬৭ জনের মৃ*ত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত জানা গেছে।

নেপালের বিমান দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে বিশিষ্ট রাজনীতিবিদরাও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তায় লেখেন,

“নেপালের পোখরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনা এবং একাধিক মৃত্যুর খবরে আমি অত্যন্ত মর্মাহত।
আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং পাঁচ ভারতীয় যাত্রী সহ আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

এদিন সকাল ১০টা ৩২-এ কাঠমাণ্ডু থেকে ওড়ে পোখরাগামী বিমানটি। অবতরণের আগে দু*র্ঘটনার কবলে পড়ে। সেইসময় বিমানটি ৩২ হাজার ফুট ওপরে ছিল। বিমান চালক ATC-র সিগনাল পাওয়ার পর, বিমানটি আচমকা দ্রুত গতিতে নীচে নেমে আসে। ভেঙে পড়ার পর বিমানে আগুন ধরে যায় বলেই প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...