Wednesday, April 1, 2026

রাজ্যজুড়ে শিশুদের হাম ও রুবেলার বিশেষ টিকাকরণ অভিযান, কলকাতা প্রেস ক্লাবে টিকাকরণ শিবির

Date:

Share post:

রাজ্যজুড়ে শিশুদের হাম ও রুবেলার (Measles and Rubella) বিশেষ টিকাকরণ অভিযান। সোমবার, কলকাতা প্রেস ক্লাবে (Kolkata Press Club) শহরের সাংবাদিকদের পরিবারের শিশু-কিশোরদের জন্য বিশেষ টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়। ন মাস থেকে ১৫ বছর পর্যন্ত শিশুদের হাম ও রুবেলার বিশেষ টিকাকরণ অভিযানের দ্বিতীয় সপ্তাহে শহরের বেসরকারি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ুয়াদের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে টিকাকরণের কাজ চলছে। এদিন, কলকাতা প্রেস ক্লাবের ওই শিবিরে অংশ নিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরের সহকারী অধিকর্তা ডাঃ পার্থ দে (Patha De) জানিয়েছেন, কলকাতায় মোট ১১ লক্ষ ছেলে মেয়েকে হাম ও রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। গত শুক্রবার সন্ধেয় প্রথম সপ্তাহের রিপোর্টে দেখা যাচ্ছে ইতিমধ্যে শহরে ৬০ হাজারের বেশি ছেলেমেয়ে এই টিকা নিয়েছে। ৯ জানুয়ারি থেকে শুরু হওয়া ওই কর্মসূচির প্রথম সপ্তাহে মূলত বিভিন্ন সরকারি স্কুলের পড়ুয়াদের টিকাকরণের আওতায় আনা হয়েছে।

চলতি সপ্তাহ থেকে টিকাকরণে আরো গতি আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এই টিকা নেওয়ার উপযুক্ত একটি শিশু যেন টিকাকরণের আওতার বাইরে না থাকে তার জন্য রাজ্য সরকার সব রকম পদক্ষেপ করছে। স্কুল ছুট এবং ফুটপাতবাসী শিশুদের হাম রুবেলা টিকাকরণের জন্য বিশেষ অভিযান চালানো হচ্ছে। কলকাতা সমস্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশাপাশি লেডি ডাফরিন হাসপাতাল, অবিনাশ দত্ত হাসপাতাল, শম্ভুনাথ পন্ডিত হাসপাতাল,চিত্তরঞ্জন সেবা সদনে স্থানীয় শিশু বিশেষ করে পথ শিশুদের টিকাকরণের কাজ চলছে। এর পাশাপাশি প্রতি বুধবার কলকাতা পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডের পুরো স্বাস্থ্য কেন্দ্রগুলিতে হাম ও রুবেলার টিকা দেওয়া হচ্ছে। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত টিকাকরণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনার পর অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে আরও এক দফা বিশেষ টিকাকরণ অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পার্থ দে।

আরও পড়ুন- বেসরকারি হাসপাতালের ভূমিকা নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর, দিলেন সবাইকে নিয়ে ভালো থাকার টিপস্

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...