Saturday, April 4, 2026

মহিলার অস্বাভাবিক মৃ*ত্যুকে কেন্দ্র করে হরিদেবপুরে ব্যাপক উত্তেজনা, আটক ৩

Date:

Share post:

মাঝ বয়সী এক মহিলার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল দক্ষিণ কলকাতার হরিদেবপুর (Haridevpur) এলাকায়। মৃতের নাম লক্ষ্মীরানি সাউ। বয়স ৪৫ বছর। আজ, সোমবার অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। তাঁর মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছিল। মহিলাকে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ওই মহিলার অস্বাভাবিক মৃত্যুর তদন্তে নেমে হরিদেবপুর থানার পুলিশ জানতে পারে মহিলা ও তাঁর স্বামী মিলে এলাকায় ২০ বছরেরও বেশি সময় ধরে একটি মুদিখানার দোকান (Grocery Shop) চালাতেন। সম্প্রতি সেটি মেরামত করার প্রয়োজন হলে সেই কাজে হাত লাগান ওই দম্পতি। কিন্তু তা নিয়ে আপত্তি করছিলেন আশেপাশের ফ্ল্যাটের কিছু বাসিন্দা। এই সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করেই ওই মহিলার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

লক্ষ্মীরানি সাউয়ের দেহ ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠানো হয়েছে। খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তদন্তকারীরা। অন্যদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ৩ জনকে ইতিমধ্যেই আটক করেছে। তাঁদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ (Interrogation) করা হচ্ছে। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...