Tuesday, June 23, 2026

শতরান করেও খুশি নন, কোহলিকে বললেন শুভমন, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের

Date:

Share post:

রবিবার তৃতীয় একদিনের ম‍্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় জয় পায় ভারত। লঙ্কানদের বিরুদ্ধে ৩১৭ রানে জয় পায় রোহিত শর্মার দল। সৌজন্যে বিরাট কোহলি-শুভমন গিলের দুরন্ত ইনিংস। ১১৬ রান করেন শুভভন। ১৬৬ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। তবে বড় রান পেলেও খুশি নন শুভভন। এমনটাই বিরাট কোহলিকে নিজে জানালেন শুভমন গিল। এদিন একটি ভিডিও পোস্ট করে বিসিসিআই। সেখানে দেখা যাচ্ছে বিরাটের সঙ্গে ম‍্যাচ নিয়ে আলোচনা করেন শুভমন।

এদিন বিসিসিআই যে ভিডিওটি প্রকাশ করেছে, সেখানে বিরাট কোহলিকে শুভমন বলেন,” প্রথম একদিনের ম্যাচে খুব খারাপ ভাবে আউট হয়েছি। বড় শট খেলার চেষ্টা করেছিলাম প্রথম ম্যাচটায়। কিন্তু পারিনি। কলকাতাতেও একই ঘটনা ঘটেছে। প্রত্যাশা মতো রান তুলতে পারিনি আমরা। নিজের আউট নিয়েও হতাশ ছিলাম। প্রতি ম্যাচেই আগ্রাসী ভাবে শুরু করতে চাই। দলের জন্য বড় রান করাই থাকে লক্ষ্য। তৃতীয় ম্যাচেও তেমন রান তুলতে পারলাম না। আরও কিছু রান করা উচিত ছিল আমার। আরও বড় শট নেওয়ার চেষ্টা করা উচিত ছিল।”

ভারতের রান সংখ্যা এগিয়ে নেওয়ার পিছনে বড় ভূমিকা নেন বিরাট-শুভমন জুটি। যা ভারতীয় দলের ইনিংসের ভিত গড়ে দেয়। তা নিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ককে বলেছেন, ‘‘ব্যাট করার সময় তুমিও আমাকে বলেছিলে, আমার বড় রান করার সুযোগ রয়েছে। সেটা কাজে লাগাতে। আসলে তুমি ব্যাট করতে শুরু করার পর খেলার ছন্দটাই বদলে দিয়েছিলে। তা দেখে আমার মাথায় অনেকগুলো ভাবনা কাজ করছিল।”

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...