Monday, April 6, 2026

আরও বিপাকে মানিক ভট্টাচার্য, ২ লক্ষ টাকা জরিমানা কলকাতা হাইকোর্টের

Date:

Share post:

পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে ২ লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ১৫ দিনের মধ্যে অর্থদণ্ডের টাকা দিতে হবে মানিককে।

হাই কোর্টের পর্যবেক্ষণ, পরীক্ষা দিয়ে ফল জানার অধিকার প্রত্যেক পরীক্ষার্থীর রয়েছে। কিন্তু পর্ষদের শীর্ষ পদে এমন এক ব্যক্তি ছিলেন, তাঁর জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর পরই মানিককে জরিমানা করে আদালত।

সোমবার ২০১৪-এর প্রাথমিক টেটের ফল নিয়ে একটি মামলায় এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জরিমানা করে তিনি বলেন, পর্ষদের সর্বোচ্চ পদে এমন একজন বসেছিলেন বলেই এই দুর্নীতি হয়েছে। ২০১৪ সালে টেট দিয়েছিলেন মালারানি পাল। কিন্তু আট বছরেও সেই পরীক্ষার ফল জানতে পারেননি তিনি। পরীক্ষার ফল জানতে না পেরে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি।

আবেদনে তিনি বলেন, ২০১৪ সালের ফল জানতে না পারার কারণে ২০১৬ ও ২০২০ সালের টেট পরীক্ষায় বসতে পারেননি তিনি। এর ফলে তাঁর কেরিয়ারে ক্ষতি হয়েছে। মামলার রায়ে বিচারপতি বলেন, পরীক্ষা দিলে ফল জানাটা পরীক্ষার্থীদের অধিকার।  ১৫ দিনের মধ্যে মানিক ভট্টাচার্যকে এই টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...