Saturday, April 4, 2026

সাফাইকর্মী বাবা-মাকে সম্মান জানাতে ক্যানের ঢাকনা দিয়ে পোশাক! মিস ইউনিভার্সের মঞ্চে নজর কাঁড়লেন অ্যানা

Date:

Share post:

সফলতা পাননি তিনি! কিন্তু তাও মিস ইউনিভার্স ২০২২-এর মঞ্চে তিনি বহুচর্চিত। তিনি থাইল্যান্ড সুন্দরী অ্যানা সুয়েনগাম। তাঁর পোশাক সকলের নজর কেড়েছে। কী সেই পোশাকের বিশেষত্ব?

আরও পড়ুন:বিরোধীদের ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার: এবার কেন্দ্রে বদলের হুঙ্কার মমতার

অ্যানার পোশাক তৈরি করতে ব্যবহার করা হয়নি কোনও কাপড়। গোটা পোশাক তৈরি হয়েছে ঠাণ্ডা পানীয়র ক্যানের ঢাকনা ও হীরে। ক্যানের পুল ট্যাবস জুড়ে জুড়ে বানানো হয়েছিল গোটা গাউন আর সেই পুল ট্যাবের প্রত্যেকটিতে বসানো ছিল একটি করে বড় হীরে। সেই পোশাকেই মঞ্চে ঝলমল করে ওঠেন মিস থাইল্যান্ড।

বাবা-মা সাফাইকর্মী। ছোটবেলা থেকেই অ্যানার দিন কেটেছে অভাবে। কিন্তু কখনও নিজের লক্ষ্যকে হারিয়ে যেতে দেননি অ্যানা। অটল ছিলেন, খেটেছেন তাঁর লক্ষ্যে। এই ঠাণ্ডা পানীয়র ক্যানের ঢাকনা দিয়ে পোশাক তৈরি করে অ্যানা বোঝাতে চেয়েছেন তাঁর ছোটবেলার লড়াইয়ের কথা। এই পোশাক তাঁর মা ও বাবার কাজের প্রতি সম্মান প্রদর্শন করছে।

অ্যানার এই পোশাক বানিয়েছে মণিরত। সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছেন অ্যানা, জিতে নিয়েছেন তামাম দর্শকের ভালবাসা। অনেকেই তাকে খেতাব দিয়েছেন ‘দ্য গার্বেজ বিউটি কুইন’ নামে। তাই খেতাব না জিততে পারলেও অ্যানার এই অভিনব ভাবনা প্রশংসিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঠাণ্ডা পানীয়র ক্যানের ঢাকনা দিয়ে তৈরি এই পোশাকের ছবি।

 

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...