Monday, April 6, 2026

হঠাৎ নবান্নে হাজির সৌরভ! মুখ্যমন্ত্রীর সঙ্গে ২০ মিনিট আলোচনা

Date:

Share post:

সাগরদিঘি থেকে এসএসকেএম- সোমবার দিনভর ব্যস্ত কর্মসূচি মুখ্যমন্ত্রীর। তার মধ্যে বিকেল চারটে নাগাদ নবান্নে হাজির BCCI-র প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। হঠাৎই নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে যান মহারাজ। প্রায় ২০ মিনিট তাঁদের মধ্যে কথা হয়। তবে, ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে- তা নিয়ে কোনও পক্ষই সংবাদ মাধ্যমের সামনে বিবৃতি দেননি।

সোমবার সকালে জেলা সফরে যান মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের সাগরদিঘিতে প্রশাসনিক সভা করেন তিনি। বিকেলে SSKM-এর ৬৭তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়া কথা ছিল মমতার। কিন্তু তার মধ্যেই সাগরদিঘি থেকে কলকাতায় ফিরে নবান্নে প্রাক্তন বিসিসিআই সভাপতির সঙ্গে দেখা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বিকেল ৪টে নাগাদ নবান্নে পৌঁছন মহারাজ। ৪টে ২০ মিনিট নাগাদ বেরিয়ে আসেন। ঠিক কী নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়? সূত্রের খবর, এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি সৌরভ। ব্যক্তিগত কারণেই দেখা করতে গিয়েছিলেন বলে শুধু জানান।

সাক্ষাতের কারণ স্পষ্ট না হওয়ায় ফের জল্পনা শুরু হয়েছে। তাহলে কি এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন মহারাজ? এর আগে ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগেও তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা হয়। মহারাজের বাড়িতে নৈশভোজে হাজির হন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। জল্পনা ছড়ায়, বিজেপিতে নাম লেখাতে চলেছেন সৌরভ! যদিও রাজনীতি থেকে নিজেকে দূরেই রেখেছিলেন তিনি। তবে, মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে একাধিক অনুষ্ঠানে যোগও দিয়েছিলেন মহারাজ। তাঁকে বিসিসিআই-এর সভাপতি থেকে সরিয়ে দেওয়ার বিষয় নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, এবার নবান্নে মমতা-সৌরভ সাক্ষাৎই নিয়ে ফের রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...