Friday, April 3, 2026

মকর সংক্রান্তিতে জলে তলিয়ে মৃ*ত্যু এক পরিবারের ৪ জন

Date:

Share post:

ঘুরতে গিয়ে জলাশয়ে তলিয়ে গেলেন এক পরিবারের ৪ সদস্য।ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার ভিকারাবাদ জেলায়।মকর সংক্রান্তি উপলক্ষে গ্রামের কাছের কোটাপল্লি জলাধারে ঘুরতে গিয়েছিলেন ওই পরিবার। কিন্তু আর ঘরে ফেরা হল না। জলাধারেই তলিয়ে গেলেন পরিবারের চার সদস্য।

আরও পড়ুন:প্রয়াত ইতালীয় চলচ্চিত্র অভিনেত্রী জিনা লোলোব্রিজিদা
পুলিশ সূত্রের খবর মৃতরা হলেন ৩০ বছর বয়সী লোকেশ, ২৭ বছরের ভেঙ্কটেশ, ২৪ বছর বয়সী রাজেশ ও কল্যাণ।তাঁরা সকলেই ভিকারাবাদের পুদুরা মন্ডলের মান্নেগুড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রের খবর,সোমবার দুপুরের দিকে জলাশয়ে সাঁতার কাটতে নামেন তাঁরা।জল থেকে উঠে আসার সময়ই সব যেন উলোটপালট হয়ে যায়।



পুলিশ সূত্রের খবর, জানিয়েছে, “রাজেশ ও ভেঙ্কটেশ ডুবে যাচ্ছিলেন। তাঁদের দেখে লোকেশ ও জগদীশ এগিয়ে গিয়ে বাঁচাতে যান। দুর্ভাগ্যবশত তাঁরাও ডুবে যান।” ভিকারাবাদের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ বিভি সত্যনারায়ণ জানান,”ওই পাঁচজনের চারজনই দুপুর ২ টো নাগাদ জলে তলিয়ে যান। গাড়ির চালক প্রাণে বেঁচে যান।”

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...