Wednesday, June 24, 2026

মমতার লক্ষ্মীর ভাণ্ডারে রাজ্যের আরও ৮ লক্ষ মহিলার অন্তর্ভুক্তি

Date:

Share post:

নারী ক্ষমতায়নের লক্ষ্যে রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তুলতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত “লক্ষ্মীর ভাণ্ডার” প্রকল্প চালু হয়েছে রাজ্যে। ২০২১ সালের সেপ্টেম্বরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু। যেখানে সরাসরি মহিলাদের ব্যাঙ্ক একাউন্টে টাকা ঢুকতে শুরু করে। বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রের লাগাতার আর্থিক বঞ্চনার মধ্যেও এই প্রকল্প চালিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

আরও পড়ুন:Ganga Vilas: যাত্রার তৃতীয় দিনেই মাঝগঙ্গায় আটকে গেল প্রমোদতরী গঙ্গা বিলাস!

এবার রাজ্যের আরও প্রায় ৮ লক্ষ (৭ লক্ষ ৮২ হাজার ২০২) মহিলাকে এই প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মোট উপভোক্তার সংখ্যা দাঁড়াবে ১ কোটি ৮৭ লক্ষ ৬৩ হাজার ৬২। নতুনদের মধ্যে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি সম্প্রদায়ের উপভোক্তার সংখ্যা যথাক্রমে ৭৬ হাজার ১১১ এবং ১৪ হাজার ৫১১। এই দুই সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে পাবেন। অন্যান্যরা পাবেন মাসে ৫০০ টাকা। একগুচ্ছ সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের হাতে পর্যাপ্ত নগদের জোগান নিশ্চিত করেছে রাজ্য। সেই কাজে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প অগ্রণী ভূমিকা নিচ্ছে। এই আবর্তে আরও ৮ লক্ষ মহিলার অন্তর্ভূক্তি সরকারের উন্নয়ন অভিমুখকেই স্পষ্ট করল।

নতুন উপভোক্তার সংখ্যার নিরিখে রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা (৯২,৫০১)। এরপর দক্ষিণ ২৪-পরগনায়, সেখানে এই সংখ্যা ৭১ হাজার ১৭৮। নবান্ন সূত্রে খবর, জেলা সফরে গিয়ে নতুন উপভোক্তাদের সুবিধা প্রদান করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। গতকাল, সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে সেই প্রক্রিয়া শুরুও করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকল উপভোক্তাই চলতি জানুয়ারি থেকে প্রকল্পের টাকা পেতে শুরু করবেন।


উল্লেখ্য, গত নভেম্বর-ডিসেম্বরে পঞ্চম পর্যায়ের দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ৮ লক্ষ ২৯ হাজার ৮৪২টি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে বাতিল হয়েছে ২০ হাজার ৯৯৩টি। ২৬ হাজার ৬৪৭টি আবেদন যাচাই চলছে।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...