Tuesday, March 31, 2026

উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী,কাল মেঘালয়ে সভা

Date:

Share post:

ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবারের সফরে উত্তরবঙ্গ যাওয়ার পাশাপাশি মেঘালয়তেও যাবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার অর্থাৎ আজ কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে রওনা দিয়ে হাসিমারা এয়ার ফোর্স স্টেশনে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে মালঙ্গি ট্যুরিস্ট লজে থাকার কথা রয়েছে তাঁর। বুধবার হেলিকপ্টারে করে মেঘালয় যাবেন মুখ্যমন্ত্রী। মেঘালয় মেন্দি পাথর হেলিপ্যাড গ্রাউন্ডে প্রশাসনিক সভা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর সঙ্গে সভায় উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ।


আরও পড়ুন:মমতার লক্ষ্মীর ভাণ্ডারে রাজ্যের আরও ৮ লক্ষ মহিলার অন্তর্ভুক্তি


মেঘালয়ে কিছুদিনের মধ্যেই বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। সে রাজ্যে বিরোধী দল হিসেবে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। তাই মেঘালয়ের আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। মুকুল সাংমাকে মুখ্যমন্ত্রী মুখ করে তৃণমূল কংগ্রেস এবার মেঘালয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ইতিমধ্যেই একাধিক আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নামও ঘোষণা করেছে। বড়দিন পালন উৎসবে গত ডিসেম্বর মাসে মেঘালয় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এক প্রকার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতা করার পাশাপাশি রাজনৈতিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে মেঘালয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে নতুন চমক রয়েছে কিনা, সেটাই দেখার।

 

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...