Saturday, June 20, 2026

ছন্দে ফিরছে শীত! কিছুটা কমল তাপমাত্রা

Date:

Share post:

বছরের শুরুতেই কনকনে ঠান্ডায় ঝোড়ো ব্যাটিং শুরু করে শীত। মাঝে কদিন বিশ্রাম নিলেও মকর সংক্রান্তির পর আবার ছন্দে ফিরছে শীত। সোমবারের পর মঙ্গলবারও ফের কমল তাপমাত্রার পারদ।যদিও কনকনে ঠান্ডা এখনও অনুভূত হচ্ছে না।

আরও পড়ুন:নেপালের বিমান দুর্ঘটনাতে প্রাণ হারান ইয়েতি এয়ারলাইন্সের মালিকও

মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা কিছুটা কমেছে। যদিও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশিই। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা কমে হয়েছে ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এই তাপমাত্রা দুই ডিগ্রি বেশি।


সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। মঙ্গলবারের তাপমাত্রা ১৫ ডিগ্রি থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতার আকাশ মূলত মেঘমুক্ত থাকবে। তবে সকালের দিকে কুয়াশার পূর্বাভাস রয়েছে। বেলা বাড়লে অবশ্য কুয়াশা কেটে যাবে।তবে উত্তরবঙ্গেও মঙ্গলবার ঘন কুয়াশা ছেয়ে থাকবে। যা থেকে দৃশ্যমানতায় সমস্যা হতে পারে।

 

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...