Saturday, March 28, 2026

সোশাল মিডিয়ায় বিবাহ বিচ্ছেদের পোস্ট ! গায়ক নচিকেতার দাম্পত্যে ভাঙন ?

Date:

Share post:

‘আগুনপাখি’ গায়ক বরাবরই স্পষ্ট বক্তা। প্রেম (Love) থেকে পরকীয়া সব বিষয়ে প্রকাশ্যে নিজের মত ব্যক্ত করেন। সেই নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty) সোমবার সন্ধে নাগাদ সোশাল মিডিয়ায়  (social media)  ‘ডিভোর্স’ লিখে পোস্ট করেন৷ ব্যাস এখান থেকেই জল্পনা আর গুঞ্জন শুরু। দুটি শব্দে অনুরাগীদের ধোঁয়াশায় রেখেছেন গায়ক। প্রশ্ন ছিল এই পোস্ট কি ব্যক্তিগত জীবন সংক্রান্ত না নয়া কোনও মিউজিক অ্যালবামের (Music Album) চটকদার প্রমোশন? ‘বৃদ্ধাশ্রম’ (Briddhashram) গায়কের উত্তর বিষয়টি ‘একান্ত ব্যক্তিগত’।

ঘটনার শুরু গতকাল অর্থাৎ সোমবার সন্ধ্যা নাগাদ।আচমকা নিজের সোশ্যাল মিডিয়া পেজে নচিকেতা একটি ডিভোর্স লেখা ছবি পোস্ট করেন । সেই ছবিতেও ছিল ক্রিয়েটিভিটির ছোঁয়া। এরপরই চোখ আটকে যায় তাঁর লেখা ক্যাপশনে। ছবির সঙ্গে ক্যাপশনে নচিকেতা লেখেন, যা বিচ্ছেদটা হয়ে গেল! গায়কের ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় আগ্রহ প্রকাশ করেন তাঁর অনুরাগীরা। জীবনের ৩০ টা বসন্ত পেরিয়ে গিয়েও অকপটে নীলাঞ্জনাকেই প্রথম প্রেমিকা হিসেবে ঘোষণা করেন। তাঁর জীবনের রাজশ্রী, পৌলমীদের ভূমিকা কী সেটা আজও রহস্যময়। স্ত্রী সুমিতা চক্রবর্তীকে নিয়ে সুখেই আছেন গায়ক,  দাম্পত্য কলহের কোনও খবর অন্তত মিডিয়ার কাছে নেই। তাহলে? এই নিয়ে আর একটি শব্দও খরচ করেন নি জীবনমুখী গায়ক। তবে অনেকেই মনে করছেন এটাই হয়তো তাঁর আগামী গানের প্রমোশন স্টাইল।

Related articles

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...