Friday, April 3, 2026

মমতা-অভিষেকের মেঘালয় সফরের মাঝেই আজ ভোটের নির্ঘন্ট ঘোষণা উত্তর-পূর্বের তিন রাজ্যে

Date:

Share post:

নজরে বিধানসভা নির্বাচন(Assembly election)। এই মুহূর্তে মেঘালয় সফরে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মেঘালয়ে তাঁদের এদিন ঠাসা কর্মসূচি রয়েছে। তারই মাঝে আজ, বুধবার নির্বাচন কমিশনের(EC) তরফে উত্তর-পূর্বের তিন রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করতে চলেছে।

আজ দুপুর ২.৩০ মিনিটে দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে ওই তিন রাজ্যে ভোটের দামামা বাজিয়ে দেবে কমিশন। নাগাল্যান্ড, মেঘালয় এবং ত্রিপুরা বিধানসভার সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে একটি দল গত সপ্তাহে তিনটি উত্তর-পূর্বের রাজ্যে সফর করেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজ্য, কেন্দ্রীয় নিরাপত্তা আধিকারিক এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। বিশেষ করে তিনটি রাজ্যের জেলাস্তরের আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তাঁরা। তিনটি রাজ্যের রাজধানীতে হয় এই আলোচনা।

বর্তমানে, ত্রিপুরার জোট সরকারের মূল দল ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে, গেরুয়া শিবিরের নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স অংশীদার ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি এবং ন্যাশনাল পিপলস পার্টি যথাক্রমে নাগাল্যান্ড এবং মেঘালয়ের সরকারের নেতৃত্বে রয়েছে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...