Thursday, June 25, 2026

দিদির দূতের কাছে এলাকার বিজেপি বিধায়কের নামে ভুরি ভুরি অভিযোগ মানুষের

Date:

Share post:

দিদির দূত হয়ে বনগাঁর বোয়ালদহ, ঘাটবাওর, চড়ুইগাছি এলাকায় গিয়েছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস (Biswajit Das)। যেখানে গিয়ে এর আগে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন ওই এলাকার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া (Ashoke Kirtaniya)। এলাকাবাসীর ভুরি ভুরি অভিযোগ। কোথাও বেহাল রাস্তা, ভগ্নপ্রায় আইসিডিএস সেন্টার, সজল ধারা প্রকল্প নিয়ে সাধারণ মানুষ ক্ষোভের কথা জানান বিধায়ককে। বিশ্বজিৎ দাস দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন মানুষকে।

 

স্থানীয় এক মহিলা বাসিন্দা দিদির দূত বিশ্বজিৎ দাসকে অভিযোগ করে বলেন, বছর আটেক আগে তাঁর নামে জব কার্ড ইস্যু হলেও আজও তিনি তা হাতে পাননি। কিন্তু তাঁর কার্ডে দেড় লক্ষ টাকার কাজ হয়েছে। অভিযোগ শুনে বিধায়ক দফতর থেকে জানতে পারেন, ওই মহিলার জব কার্ডে কোনও কাজই হয়নি।

বিশ্বজিৎবাবু বলেন, শাসকদলের বদনাম করার জন্য বিরোধীরা কিছু মানুষকে দিয়ে এইসব মিথ্যা অভিযোগ আনছে। এদিন চড়ুইগাছি মোড় থেকে বর্ডার রোড পর্যন্ত রাস্তার বেহাল দশা নিয়ে বিধায়কের কাছে অভিযোগ করেন অনেকেই। ওই রাস্তা দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে। আবাস যোজনার ঘর নিয়েও অভিযোগ শুনতে হয় তাঁকে। পঞ্চায়েত প্রধানকে সেই সমস্যা সমাধানের নির্দেশ দেন বিধায়ক।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...