Monday, April 13, 2026

Dalkhola: বল ভেবে বো*মা নিয়ে খেলতেই আচমকা বিস্ফোর*ণ! গুরুতর জ*খম ৩ শিশু

Date:

Share post:

বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে আচমকা বিস্ফোরণ (Blast)। দুর্ঘটনায় জখম (Injured) তিন শিশু। বৃহস্পতিবার বিকেলে উত্তর দিনাজপুরের ডালখোলা (Dalkhola) থানার অন্তর্গত পাতনোর বেলবাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় তিন শিশু রবি ঋষি (১২), বিকাশ ঋষি (৮) ও সোনু ঋষি (৭)-কে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Raigaunge Medical College and Hospital) ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ। যদিও ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত কোনও বোমা উদ্ধার হয়নি বলেই খবর পুলিশ সূত্রে।

স্থানীয় সূত্রে খবর, এদিন বাঁশঝাড়ের পাশে একটি মাঠের ধারে খেলছিল তিন বালক। সেইসময় জঞ্জালের মধ্যে একটি ছোট প্লাস্টিকের বলের মতো কিছু পড়ে থাকতে দেখে তারা। আর সেটিকে বল ভেবে খেলা শুরু করতেই বিস্ফোরণ ঘটে বলে দাবি স্থানীয়দের। জখম শিশুদের এক আত্মীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মাঠের পাশে বোমা পড়েছিল। সেটিকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ হয়েছে।

এদিকে এদিন বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন ছুটে এসে রক্তাক্ত ও জখম তিন শিশুকে উদ্ধার করে প্রথমে করণদিঘি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে তাদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমেছে। পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে বলে খবর।

 

 

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...