Wednesday, June 24, 2026

করাচি বিমানবন্দরে জারি ‘দাউদ রাজ’! এনআইএ-র চার্জশিটে বিস্ফো*রক তথ্য  

Date:

Share post:

এনআইএ’র (NIA) চার্জশিটে (Charge Sheet) উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, করাচি বিমানবন্দরে কার্যত রাজত্ব করে চলেছে দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim)! এমনই তার দাপট যে ছোটা শাকিলের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে আসা সেলিম কুরেশির পরিবার ২০১৩ সাল থেকে তিন-তিনবার সংযুক্ত আরব আমিরশাহি থেকে পাকিস্তানে (Pakistan) প্রবেশ করেছে এবং তাদের প্রবেশ ও প্রস্থান, কোনও সময়ই করাচি বিমানবন্দরে (Karachi International Airport) কোনও স্ট্যাম্পও লাগাতে হয়নি তাদের।

ডি কোম্পানি সিন্ডিকেট এবং সন্ত্রাসবাদে অর্থ সাহায্যের তদন্তে নিযুক্ত এনআইএ তাঁদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পেরেছে যে করাচি বিমানবন্দর ডি কোম্পানির নিয়ন্ত্রণে রয়েছে। এনআইএ-র চার্জশিট মারফৎ আরও জানা গিয়েছে যে কেউ দাউদের সঙ্গে দেখা করতে এলে করাচি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে তাকে সরাসরি দাউদ ইব্রাহিম অথবা ছোট শাকিলের বাড়িতে নিয়ে যাওয়া হয়। করাচি বিমানবন্দরে ডি কোম্পানির আধিপত্য এই বিষয়টি থেকে অনুমান করা যায় কারণ তাদের সঙ্গে দেখা করতে আসা লোকেরা যখন ফিরে যায়, তখন তাদেরকে পাকিস্তানের সংযোগকারী ফ্লাইটে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স এবং স্ট্যাম্প ছাড়াই সরাসরি দুবাই অথবা অন্য উপসাগরীয় দেশে পাঠানো হয়।

সন্ত্রাসে আর্থিক মদত সংক্রান্ত একটি মামলায় সেলিমের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে এনআইএ। নেওয়া হয়েছে তার বিবৃতিও। সেখানেই জানা গিয়েছে এমন তথ্য। উল্লেখ্য, সম্প্রতি ডন ছোটা শাকিলের আত্মীয় সেলিম ফ্রুটকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। এরপর সেলিম ফ্রুটের স্ত্রী সাজিয়া মহম্মদের জবানবন্দি রেকর্ড করা হয়। সাজিয়া এবং মুম্বইয়ে উপস্থিত একটি ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির মালিককে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানের এই বিমানবন্দরগুলি আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত হওয়া গিয়েছে।

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...