Wednesday, April 8, 2026

বাস্তবের ‘মুকুল’ ধরিয়ে দিল হ*ত্যাকারীকে, তিন বছরের বিস্ময় শিশুকে ঘিরে শোরগোল!

Date:

Share post:

তিন বছরের শিশুর মুখে পূর্ব জন্মের কথা! গল্প নয় সত্যি। সিরিয়ার (Syria) গোলান হাইট অঞ্চলের শিশুকে ঘিরে শোরগোল এলাকাবাসীর মধ্যে। পশ্চিম এশিয়ার (West Asia) ড্রুজ় সম্প্রদায়ের (Druze community) শিশু গড়গড় করে বলে দিল আগের জন্মের কথা আর ধরিয়ে দিল হ*ত্যাকারীকে।

অষ্টাদশ শতকে ড্রুজ়েরা সিরিয়ায় এসেছিলেন মূলত লেবানন থেকে। ড্রুজ় সম্প্রদায়ের বিশ্বাস, শিশুদের জন্মদাগ আসলে পূর্বজন্মের ইতিহাস বহন করে। আগের জন্মে তাঁর কী ভাবে মৃত্যু হয়েছিল, তা বলে দেয়।সিরিয়ার শিশুটিও ঠিক সেভাবেই তাঁর আগের জন্মের কথা সকলকে বলে দেয়। জানিয়েছিল, তাঁর কপালে কুঠার দিয়ে মেরে খু*ন করা হয়েছিল।শিশুটির কথা শুনে তাঁর মা বাবা পুরনো গ্রামে নিয়ে যান। আসলে শিশু ঠিক বলছে কি না, খতিয়ে দেখতে চাইছিলেন তাঁরা। সেই গ্রামে পৌঁছতেই হতবাক হয়ে গিয়েছিলেন তাঁরা। দেখেন, তিন বছরের খুদে যেন পুরো গ্রামটাই চেনে। শিশুটির কপালে ছিল একটা লাল দাগ। সিরিয়ার গ্রামে দাঁড়িয়ে শিশুটি তাঁর পূর্বজন্মের খু*নির কথা জানায়। এরপর সেই ব্যক্তির দেখা পেয়ে তাঁকে জিজ্ঞেস করে, তিনি এলি নামের ব্যক্তি কিনা? এরপর শিশুটি জানায় যে তাঁকে সেই ব্যক্তি কুঠার দিয়ে খু*ন করেছিলেন। ঘটনাচক্রে, ওই অভিযুক্ত আসলে শিশুর পূর্বজন্মের প্রতিবেশী ছিলেন। এরপর শিশুটি সকলকে কবরস্থানে নিয়ে যায় যেখানে তাঁকে পূর্ব জন্মে মেরে পুঁতে দেয়া হয়েছিল বলে সে দাবি করে। মাটি খুঁড়ে, সত্যিই কঙ্কাল পাওয়া যায়। এরপর দোষীকে গ্রেফতার করা হয়। যদিও পূর্ব জন্মের বিষয়টির সত্যতা নিয়ে প্রশ্ন এখনও রয়ে গেছে।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...