Wednesday, April 8, 2026

শুভেন্দুর থেকে ফোকাস সরাতে সুকান্তর হাতিয়ার মিঠুন

Date:

Share post:

দলের রাজ্য সভাপতি পদে বসার যে স্বপ্ন শুভেন্দু অধিকারী দেখছিলেন, তা অচিরেই ভঙ্গ হয়েছে। দিল্লির শীর্ষ নেতৃত্ব দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে শুভেন্দুকে আর রাজ্য সভাপতি পদে বসায়নি। অন্যদিকে, রাজ্য সভাপতি হওয়ার পর প্রথম প্রথম শুভেন্দুর সান্নিধ্যে থাকলেও, সুকান্ত পরে বুঝতে পারেন যে, সমস্ত ফোকাস নিজের দিকে টেনে নিচ্ছেন দলবদলু নেতা। তাই দিল্লিতে ঘন ঘন দরবার করে একদিকে যেমন রাজ্য সভাপতির কুর্শি বাঁচানোর চেষ্টা করেছেন সুকান্ত ঠিক একই ভাবে শুভেন্দুকে কোণঠাসা করতে এখন তাঁর হাতিয়ার মিঠুন চক্রবর্তী।পঞ্চায়েত ভোটকে নজরে রেখে পুজোর আগে থেকেই মিঠুন চক্রবর্তীকে ময়দানে নামিয়েছে দিল্লি নেতৃত্ব। আর সেই সুযোগটাকে একশো শতাংশ কাজে লাগাচ্ছেন সুকান্ত। মিঠুন জেলায় জেলায় গ্রামে গ্রামে যেখানেই কর্মসূচিতে যাচ্ছেন, সেখানেই তাঁর ছায়াসঙ্গী হচ্ছেন সুকান্ত মজুমদার। কোনও জায়গাতেই কিন্তু মিঠুনের সঙ্গী হতে দেখা যাচ্ছে না শুভেন্দুকে। গেরুয়া শিবিরের অন্দরের এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।একটি সূত্র বলছে, সুকান্ত মজুমদার যখন বুঝতে পারলেন প্রচার মাধ্যমের সব ক্ষির একাই খেয়ে নিচ্ছেন শুভেন্দু, তখনই মাস্টার প্ল্যান ছকে নেন বিজেপি রাজ্য সভাপতি। এবং মিঠুন চক্রবর্তীকে হাতিয়ার করে শুভেন্দু থেকে ফোকাস সরাতে চাইছেন সুকান্ত।

Related articles

আজ রাজ্যের ৭ জেলায় দুর্যোগের কমলা সতর্কতা! 

বুধবার রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দক্ষিণবঙ্গে আজ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার...

IPL: ব্যাট হাতে তাণ্ডব বৈভবের, কিশোর বয়সেই হলেন একগুচ্ছ রেকর্ডের মালিক

আইপিএলের (IPL) শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দু এখন ১৫ বছরের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী ( Vaibhav Suryavanshi)। মাত্র তিনটি ম্যাচ...

বাবার সৌজন্যে হবে না গিল সাক্ষাৎ, মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধি

তারকা হয়েও মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধিমান সাহা (Riddhiman Saha)। মেয়ে আনভি শুভমান গিলের (Shubhman Gill) ভক্ত। গুজরাট...

আবার আদালতে যাব! SIR-এর নাম বাদ নিয়ে আরামবাগ থেকে চড়া সুর মমতার

আরামবাগে নির্বাচনী প্রচার মঞ্চ থেকেই SIR ইস্যুতে কমিশনকে নিশানা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বলেন, 'অনেক...