Saturday, April 4, 2026

টালার পরে চিৎপুর সেতু ভেঙে নবরূপ দেওয়ার সিদ্ধান্ত

Date:

Share post:

টালা সেতু পুনর্নির্মাণ সম্পন্ন। যান চলাচল শুরু হয়েছে পুজোর আগে থেকেই। এবার উত্তর কলকাতার (Kolkata) সঙ্গে শহরতলির যোগাযোগের অপর গুরুত্বপূর্ণ চিৎপুর সেতু (Bridge) ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী মাস থেকেই চিৎপুর সেতু ভাঙার কাজ শুরু হবে বলে KMDA সূত্রে খবর। সেতু ভাঙার আগে ওই সেতুর নীচে বসবাসকারি পরিবারগুলির পুনর্বাসনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

 

ব্রিটিশ শাসনকালে ১৯৩৪ সালে নির্মিত চিৎপুর সেতু কলকাতার প্রাচীন ও গুরুত্বপূর্ণ সেতুগুলির মধ্যে অন্যতম। ২০১৯-এ টালা সেতু ভাঙার পর এই সেতুতে যান চলাচলের চাপ বহুগুণে বেড়ে যায়। নতুন টালা সেতু তৈরি হওয়ার পর কেএমডিএ এই সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে নতুন ভাবে তৈরির সিদ্ধান্ত নেয়।

তবে, সেতু ভাঙার আগে সেতুর নীচে বসবাসকারি পরিবারগুলির পুনর্বাসনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য দুটি জায়গা চিহ্নিত করা হয়েছে। প্রয়োজনে রেলের কাছ থেকেও জমি চাওয়া হতে পারে। সেতু ভাঙার দিনক্ষণ ও পুনর্বাসনের বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে KMDA কর্তৃপক্ষ একটি বৈঠক ডাকছে। সেই বৈঠকে কলকাতা পুরসভা, পুলিশ ও রেল কর্তাদের আমন্ত্রণ জানানো হবে।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...