Saturday, April 4, 2026

বিচারপতি মান্থার এজলাসের সামনে বিক্ষোভ! ৯ আইনজীবীকে সাসপেন্ডের সুপারিশ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির

Date:

Share post:

আইনজীবীদের বিক্ষোভ ও বিচারপতির এজলাসের সামনে অবস্থানে সাসপেন্ডের সুপারিশ। বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) এজলাসের সামনে বিক্ষোভ দেখানোর অভিযোগে শুক্রবার ৯ জন আইনজীবীকে সাসপেন্ড করার সুপারিশ করল বার কাউন্সিল অব ইন্ডিয়ার (Bar Council Of India) ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। বিচারপতির এজলাসের সামনে বিক্ষোভের অভিযোগ ওঠার পরে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আসে বার কাউন্সিল অব ইন্ডিয়ার তিন সদস্যের প্রতিনিধি দল। সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা ঘটনাস্থল ঘুরে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে দিল্লিতে রিপোর্ট জমা দেন। তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের ৯ আইনজীবীকে সাসপেন্ড করার সুপারিশ করা হয়েছে।

বিচারপতি মান্থার বাড়ির সামনে পোস্টার পড়ে। অভিযোগ, এরপর এজলাসের সামনে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। সেই অভিযোগের তদন্ত কলকাতায় আসে বার কাউন্সিল অব ইন্ডিয়ায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। আদালত চত্বর ঘুরে দেখার পাশাপাশি, AG সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের (Soumndranath Mukharjee) সঙ্গেও কথা বলেন। খতিয়ে দেখেন হাই কোর্টের সিসিটিভি ফুটেজ। সেই কমিটি যে রিপোর্ট পেশ করে, তার ভিত্তিতেই এই সাসপেন্ডের সুপারিশ করা হয়েছে। তবে ৯ আইনজীবী কারা, তা প্রকাশ করা হয়নি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...