Friday, April 3, 2026

মিথ্যে পরীক্ষার অজুহাতে ৮০০ কর্মী ছাঁটাই উইপ্রোর

Date:

Share post:

আভ্যন্তরীণ পরীক্ষায় (Internal Tests) খারাপ পারফরম্যান্স (Bad Performance)। আর সেকারণেই ৮০০ কর্মীকে ছাঁটাই করল উইপ্রো (Wipro)। সম্প্রতি এক সংবাদমাধ্যমে এমনই এক তথ্য উঠে এসেছে, যেখানে এই তথ্য প্রকাশ্যে এসেছে। তবে উইপ্রো সাফ জানিয়েছে, আমরা নিজেদের মান ধরে রাখতে পেরে অত্যন্ত গর্বিত। আমরা আশা করি আমাদের প্রতিটি কর্মচারী তাঁদের নির্দিষ্ট কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রদর্শন করবে। আর এই পদ্ধতিগত কারণের জন্যই কিছু কর্মচারীদের কোম্পানি থেকে বরখাস্তের (Fired) সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে অন্য কোনও কারণ নেই।

তবে সূত্রের খবর, কমপক্ষে ৮০০ নতুন কর্মীকে পরীক্ষার পরই বরখাস্ত করা হয়েছে। তবে সংস্থাটির দাবি এই সংখ্যাটি অনেকটাই কম। এখনও পর্যন্ত ঠিক কতজনকে কোম্পানি থেকে বরখাস্ত করা হয়েছে তার আসল সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি। তবে বরখাস্ত হওয়া কর্মীদের অভিযোগ, উইপ্রো তাঁদের ট্রেনিংয়ের সময় ৭৫ হাজার টাকা দিতে চুত্তিবদ্ধ হয়েছিল। কিন্তু আচমকাই কোম্পানি বেঁকে বসে। তারপরই এমন পদক্ষেপ।

বরখাস্ত হওয়া এক কর্মীর মতে, আমি ২০২২ সালের জানুয়ারি মাসে অফার লেটার পেয়েছিলাম। কিন্তু মাস দুয়েক পরেই আমাকে সমস্ত কিছু থেকে ধীরে ধীরে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এখন মিথ্যা পরীক্ষার নামে আমাদের জোর করে বরখাস্ত করা হল।

 

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...