Tuesday, June 23, 2026

বড় ধাক্কা ভারতীয় শিবিরে, হকি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক সিং

Date:

Share post:

হকি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের রাস্তা এখনও পাকা হয়নি। তার আগে বড় ধাক্কা ভারতীয় দলে। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রসওভার রাউন্ডের আগে ছিটকে গেলেন ভারতীয় দলের তারকা মিডফিল্ডার হার্দিক সিং। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান হার্দিক। ভারতীয় হকি দল, তার পরিবর্তে দলে নিয়েছে রাজ কুমার পালকে।

এদিন দলের প্রধান কোচ গ্রাহাম রেইড জানিয়েছেন, “আসন্ন নিউজিল্যান্ড ম্যাচ এবং বিশ্বকাপের অন্যান্য ম্যাচের জন্য আমাদের রাতারাতি ভারতীয় দলে হার্দিক সিংয়ের পরিবর্তন করার কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।”

ওয়েলসকে হারালেও ভারত এখনও হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি।পয়েন্ট সমান থাকলেও গোল পার্থক্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে পৌঁছে গিয়েছে ইংল্যান্ড। ভারতকে ক্রসওভার রাউন্ডে খেলতে হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, যারা পুল সি এর তৃতীয় স্থানে শেষ করেছে। তিন ম্যাচ খেলে শুধুমাত্র অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ চিলিকে হারাতে পেরেছে তারা।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...