Sunday, April 5, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইএসএল-এ ফের হার ইস্টবেঙ্গল এফসির। শুক্রবার ঘরের মাঠে হায়দরাবাদ এফসির কাছে ০-২ গোলে হারল লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন যতই ভাল দেখার প্রতিশ্রুতি দিন না কেন, লাল-হলুদের খেলায় কোনও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না।

২) সৌদি অলস্টারের হয়ে জোড়া গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। রোনাল্ডোর উদ্দেশে বিরাট বার্তা কোহলির। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় বিরাট লেখেন,”৩৮ বছর বয়সেও সর্বোচ্চ পর্যায়ে দাপিয়ে বেড়াচ্ছে।

৩) প্রতারণার শিকার আইসিসি। জানা যাচ্ছে, কমপক্ষে ২৫ লাখ ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় যা ২০ কোটি ৩০ লাখ টাকা ক্ষতির মুখে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসির দুবাই অফিসের কর্মকর্তারা এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

৪) যৌন হেনস্থার পর এবার, খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে। ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ আনলেন দেশের অন্যতম সেরা কুস্তিগির বজরং পুনিয়া।

৫) রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা। শুক্রবার লাহলিতে হরিয়ানার বিরুদ্ধে ইনিংস এবং ৫০ রানে জয় পেল মনোজ তিওয়াড়ার দল। এই জয়ের ফলে ৭ পয়েন্ট অর্জন করল বাংলা। ম‍্যাচে দুরন্ত পারফরম্যান্স আকাশ দীপের। হরিয়ানার বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিলেন তিনি।


 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...