Wednesday, June 3, 2026

জাতীয় কুস্তি সংস্থার সভাপতি-র বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত করতে সাত সদস্যের কমিটি গঠন

Date:

Share post:

জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত করতে সাত সদস্যের কমিটি গঠন করল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। জানা গিয়েছে, কমিটিতে রয়েছেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন মহিলা বক্সার মেরি কম, দোলা বন্দ্যোপাধ্যায়, অলকানন্দা অশোক, যোগেশ্বর দত্ত, সহদেব যাদব এবং এছাড়াও প্যানেলে দুজন আইনজীবী রয়েছেন। পাশাপাশি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গড়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকও।

জানা যাচ্ছে শুক্রবার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পি টি উষাকে দেশের তারকা কুস্তিগিররা চিঠি দেওয়ার পরই বিকেলেই আইওএ-র তরফে জরুরি বৈঠক ডাকেন উষা। সেখানেই জাতীয় কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত করতে সাত সদস্যের কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দ্রুত গড়ে ফেলা হয় তদন্ত কমিটি।

পিটি ঊষা টুইট করে বলেন, “আইওএ সভাপতি হিসাবে আমি সদস্যদের সঙ্গে কুস্তিগীরদের বর্তমান সমস্যা নিয়ে আলোচনা করছি। আমাদের সকলের জন্য, ক্রীড়াবিদদের কল্যাণ ও মঙ্গল আইওএ-এর সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা ক্রীড়াবিদদের এগিয়ে আসার এবং তাদের উদ্বেগ প্রকাশ করার জন্য অনুরোধ করব। আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত নিশ্চিত করব। আমরা ভবিষ্যতে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছি, তারা দ্রুত পদক্ষেপের জন্য প্রস্তুত।”

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...