Tuesday, May 26, 2026

তিন দশক আগে অভিযোগ, ৩২ বছর পর মাত্র ৬ মাসের জেল দোষীর

Date:

Share post:

ভেজাল দুধ (adu*lterated milk) বিক্রি করার অভিযোগ দায়ের করা হয়েছিল ১৯৯০ সালে। তারিখ ছিল এপ্রিল ২১, অভিযোগ দায়ের করেছিলেন ফুড ইন্সপেক্টর(Food Inspector) সুরেশ চাঁদ নামে এক ব্যক্তি। কিন্তু অভিযোগ করাই সার, তারপর থেকে তদন্তের আর কোনও অগ্রগতি হয় নি। অবশেষে রায় ঘোষণা করল উত্তরপ্রদেশের (Uttarpradesh) মুজফ্ফনগরের একটি আদালত। এত বছর আগের করা একটা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তর মাত্র ছয় মাসের জেল আর ৫০০০ টাকা জরিমানা করল আদালত।

অনেকটা হিন্দি সিনেমার কায়দায় তারিখের পর তারিখ হিসেবটা মিলে যায় উত্তরপ্রদেশের এই ঘটনায়। সাধারণ মানুষ বারবার বিচার ব্যবস্থার দিকে আঙ্গুল তোলেন কেন, তার স্পষ্ট প্রমাণ মিলল । প্রায় তিন দশক আগে যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেই মামলার রায় বেরতে কেটে গেল ৩২ টা বছর। বিজেপি শাসিত উত্তর প্রদেশের এহেন বিচার ব্যবস্থার হাল দেখে চিন্তিত ওয়াকিবহল মহল। সাজাপ্রাপ্ত দুধ ব্যবসায়ীর নাম হরবীর সিং (Harveer Singh)। সরকারি আইনজীবী রাম অবতার সিং জানিয়েছেন, দুধ বিক্রেতা ভেজাল দুধের কারবার করেন, এই অভিযোগের ভিত্তিতে দুধের নমুনা সংগ্রহ করে তা ল্যাবরেটরিতে পাঠানো হয়। পরীক্ষায় দেখা যায়, সত্যিই ওই দুধে ভেজাল মেশানো হয়েছে। এতদিন ধরে মামলা ঝুলে থাকার পর অবশেষে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন। আপাতত ছয় মাসের জন্য কারাগারেই থাকতে হবে ওই দুধ বিক্রেতাকে।

Related articles

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...