Saturday, April 4, 2026

“আমার স্বামী বলির পাঠা, আমি ব্ল্যা*কমেলের শিকার”, বিস্ফো*রক কুন্তলের স্ত্রী জয়শ্রী

Date:

Share post:

তাঁর স্বামীকে ফাঁসানো হয়েছে। তিনিও ব্ল্যাকমেলের শিকার। নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ ইডির হাতে গ্রেফতার হওয়ার পরই এমন বিস্ফোরক দাবি করলেন তাঁর স্ত্রী জয়শ্রী। নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডল দাবি করেছে, ৩২৫ জন চাকরিপ্রার্থীর কাছে কুন্তল ১৯ কোটি টাকারও বেশি নিয়েছিলেন। এই দাবি সর্বৈব মিথ্যা বলেও জানিয়েছেন কুন্তলের স্ত্রী।

জয়শ্রীর আরও অভিযোগ, তার স্বামীকে চক্রান্ত করে ফাঁসিয়েছেন তাপস মন্ডল। তাঁকে ইডি-সিবিআইয়ের ভয় দেখিয়ে, ব্ল্যাকমেল করে দফায় দফায় লাখ লাখ টাকা নিয়েছেন তাপস মণ্ডল। তাপসের ব্যঙ্ক একাউন্টে টাকা যে ট্রান্সফার করা হয়েছে সেই নথিও দেখাতে পারেন তিনি।
জয়শ্রীর কথায়, “তাপস ও নীলাদ্রি সরকার আমাকে ব্ল্যাকমেল করছিল। চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ মিথ্যে। আমার স্বামীকে বলির পাঁঠা করা হচ্ছে”!

প্রসঙ্গত, এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি ৷ তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেখান থেকে কুন্তল ঘোষের নাম পাওয়া যায় ৷ এছাড়া সূত্রের দাবি, মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল বহুবার কুন্তলের নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে অভিযোগ জানিয়েছেন ৷ তাঁর দাবি, হুগলির এই তৃণমূল যুবনেতা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত ৷ কোটি কোটি টাকা নয়ছয় করেছেন যুবনেতা।

এদিকে তাপস মণ্ডলের দাবি, ”চাকরির জন্য যে টাকা কুন্তল আমার ছাত্র এবং পরিচিত লোকেদের কাছ থেকে নিয়েছে, সেই প্রমাণ আমি সিবিআই ও ইডির কাছে দিয়েছি। সেই টাকা ফেরতের জন্য ক্রমাগত চাপ দিয়েছি। বার বার টাকা ফেরত দিতে বলেছি। ও দিচ্ছি দেব করেও তা ফেরৎ দেয়নি”।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...