Friday, March 20, 2026

বাইডেনের বাড়িতে ১৩ ঘণ্টা FBI তল্লাশি! উদ্ধার বহু গোপন সরকারি নথি

Date:

Share post:

ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) পর এবার জো বাইডেনের (Joe Biden) বাড়িতেও হানা দিল এফবিআই (FBI)। শনিবার ১৩ ঘণ্টা ধরে আমেরিকার প্রেসিডেন্টের (US President) বাড়িতে ম্যারাথন তল্লাশি (Search Operation) চালানো হয়। মার্কিন প্রেসিডেন্টের উইলমিংটনের বাসভবন থেকে আধ ডজনেরও বেশি গোপনীয় নথি (Confidential Documents) উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। উদ্ধার হওয়া সমস্ত নথি ইতিমধ্যেই মার্কিন বিচার বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন বাইডেনের আইনজীবী। তবে মার্কিন প্রেসিডেন্টের বাড়িতে চলা তল্লাশিকে নজরবিহীন বলেই উল্লেখ করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

তবে ভোটকুশলীদের মতে, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে এই ঘটনাকে সামনে রেখে প্রচারে ঝড় তুলতে পারেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। বিরোধীদের সেই ঝড় উপেক্ষা করে নির্বাচনে জিতে ক্ষমতায় ফেরা বেশ কঠিন হবে বাইডেনের পক্ষে। তবে বাইডেনের আইনজীবী জানিয়েছেন, তল্লাশির সময় বাড়িতে ছিলেন না সস্ত্রীক বাইডেন। ১৯৭৩ থেকে ২০০৯ পর্যন্ত ডেলাওয়ারের সেনেটর ছিলেন বাইডেন। সেই সময়ের বেশ কিছু নথি ছাড়াও ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন সময়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করা হয়েছে বাইডেনের উইলমিংটনের বাড়ি থেকে। রয়েছে বাইডেনের হাতে লেখা বেশ কিছু ফাইলও। আর সেগুলি খুঁজে পাওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টই এফবিআইকে তল্লাশি চালাতে বলেছিলেন।

তবে বাইডেন সাফ জানিয়েছেন, আমার আইনজীবী আমাকে যেমন পরামর্শ দিয়েছেন তাই আমি মেনে চলছি। তবে গুরুত্বপূর্ণ সরকারি নথি কেন বাইডেন তাঁর নিজের বাড়িতে রেখেছিলেন, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

 

Related articles

বোলিং নিয়ে চিন্তা কমল নায়ারের, পাথিরানাকে নিয়ে রইল বিরাট আপডেট

আইপিএল শুরুর আগেই পাথিরানাকে(Matheesha Pathirana )স্বস্তি কেকেআর শিবিরে। শ্রীলঙ্কান পেসার দ্রুত ফিট হয়ে উঠছেন। শ্রীলঙ্কান পেসারের ফিটনেস টেস্ট...

ঘুমন্ত স্ত্রী-সন্তানকে কুপিয়ে খুন, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা উলুবেড়িয়ার যুবকের 

পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও এক ছেলেকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন প্রদীপ...

আজ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির কমলার সতর্কতা!

উইকেন্ডে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস (South Bengal weather forecast) । দুর্যোগ বাড়বে উত্তরেও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...

সূর্যোদয় দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩ আইআইটি পড়ুয়া

মুম্বইয়ের কাছে পানভেল এলাকায় (Panvel area Mumbai) ভয়াবহ দুর্ঘটনায় বম্বে আইআইটি-র তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। সূত্রের খবর বৃহস্পতিবার...