Saturday, June 13, 2026

আজ হকি বিশ্বকাপে ডু অর ডাই ম্যাচে নামছে ভারত, প্রতিপক্ষ নিউজিল্যান্ড

Date:

Share post:

আজ হকি বিশ্বকাপে ডু অর ডাই ম‍্যাচে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। গোল পার্থক্যে পিছিয়ে থাকার সুবাদে গ্রুপ শীর্ষে থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে ভারতের। ফলে শেষ আটে ওঠার জন্য রবিবার হকি বিশ্বকাপের ক্রসওভারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। সেই ম‍্যাচে জিততেই হবে হরমনপ্রীত সিংদের। কিন্তু ডু অর ডাই ম্যাচের আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন্য বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন হার্দিক সিং।

নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে গ্রাহাম রিড বলেন,”সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠতে না পারলেও, আমরা যথেষ্ট ভাল খেলেছি। নিউজিল্যান্ড শক্তিশালী দল। তবে ছেলেরা নিজেদের একশো শতাংশ দিলে রবিবার আমরাই জিতব।”

বিশ্বকাপে তিন ম্যাচ খেলে মাত্র ছ’টি গোল করেছে ভারত। এই নিয়ে রিড বলেন, ‘‘প্রত্যেক ম্যাচেই প্রচুর সুযোগ নষ্ট হচ্ছে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এই বিলাসিতা দেখানো চলবে না। বিশেষ করে, পেনাল্টি কর্নারে আরও উন্নতি করতে হবে।”

হকি বিশ্বকাপে সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও বেলজিয়াম।

আরও পড়ুন:মেসি কি সত‍্যিই সৌদিতে? মুখ খুললেন সৌদি ফুটবল ফেডারেশনের সাধারণ সচিব


Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...