Friday, June 12, 2026

ফের উত্তপ্ত ভাঙড়! উদ্ধার তাজা বো*মা

Date:

Share post:

শনিবারের পর রবিবারও উত্তপ্ত ভাঙড়। তৃণমূল নেতা আরাবুল ইসলামের বাড়ির পেছনের দিকে ভাঙড়ের উত্তর গাজিপুরের চাষের জমিতে ব্যাগ ভর্তি বোমা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কাশীপুর থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় তিন আইএসএফ কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।


আরও পড়ুন:পঞ্চায়েতের আগে ফের উত্ত*প্ত ভাঙড়! গণ্ডগোল করলে প্রতিরোধ হবে হুঁশিয়ারি তৃণমূলের   
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে বস্তাভর্তি বোমা দেখে খবর দেওয়া হয় পুলিশকে। এই ঘটনায় কে বা কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়। তবে তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই তিনজন আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে। বোমা ছাড়াও একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।



প্রসঙ্গত, শনিবার ধর্মতলা চত্বরে আইএসএফ কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধের চিত্র এখনও টাটকা। ইট বৃষ্টি থেকে কাঁদানে গ্যাস, দুই পক্ষের লড়াইয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল কলকাতার প্রাণকেন্দ্র। আইএসএফ কর্মীদের বিক্ষোভ তুলতে গেলেই পুলিশের সঙ্গে গন্ডগোল শুরু হয়। তবে শেষে পুলিশ জমায়েত সরিয়ে দেয়।ঘটনায় ১৯ জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করা হয়।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...