Friday, June 26, 2026

শ্রদ্ধা-কাণ্ডের ছায়া যোগীরাজ্যে: স্ত্রীর প্রেমিকের উপর আক্রো*শের বশে কী করলেন স্বামী!

Date:

Share post:

ফের দিল্লির শ্রদ্ধাকাণ্ডের (Sraddha Walker) ছায়া যোগীরাজ্যে (Yogi Adityanath State)। এবার স্ত্রীর প্রেমিককে খুনের পর দেহ ১২টিরও বেশি টুকরো বেশি টুকরো করল মহিলার স্বামী। তারপর স্ত্রীর প্রেমিকের দেহাংশ আবর্জনার স্তূপে ফেলে দেওয়া হয়। স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের (Extra Marital Affairs) জের, আর সেকথা স্বামী জানতে পেরে মাথার ঠিক রাখতে পারেনি। এরপরই তিনি ঠিক করেন স্ত্রীর প্রেমিককে দুনিয়া ছাড়া করার। আর যেমন ভাবা, তেমন কাজ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদের ঘটনা। ইতিমধ্যে মিলাল প্রজাপতি নামে ওই অভিযুক্তকে গ্রেফতার (Arrests) করেছে পুলিশ।

মিলাল উত্তরপ্রদেশের গাজিয়াবাদের দীর্ঘদিনের বাসিন্দা। কয়েক বছর আগে দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয় মিলালের। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। তবে বিগত বেশ কিছুদিন ধরেই স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি লেগে থাকত গাজিয়াবাদের বাসিন্দা মিলালের। সম্পর্ক যে চেনা স্রোতে বইছে না, তা টের পেয়েছিল সে। সম্পর্কের টানাপোড়েনের মাঝেই মিলাল জানতে পারে তাঁর স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছে। এলাকারই বাসিন্দা অক্ষয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে স্ত্রী তা জানতে পারে মিলাল।

তবে এখানেই শেষ নয়, সম্প্রতি মিলাল কাজ সেরে বাড়ি ফিরে দেখে স্ত্রী রান্নাঘরে চা করছে। আর সেইসময় বাড়িতেই বসে রয়েছে স্ত্রীর প্রেমিক অক্ষয়। তবে সেইসময় মাথায় খুন চাপলেও তা প্রকাশ করেনি মিলাল। এদিকে, ঠিক সেই সময় মেয়ের পায়ে গরম জল পড়ে যায়। মিলাল জানায়, সে মেয়েকে নিয়ে হাসপাতালে যাচ্ছে। তাই বাড়ির কাজে সেভাবে নজর দিতে পারবে না। প্রয়োজনে স্ত্রীকে অক্ষয়কে সাহায্যের জন্য ডেকে নেওয়ার কথাও বলে মিলাল।

এরপরই দেরি না করে মিলালের স্ত্রীও তড়িঘড়ি অক্ষয়কে বাড়িতে ডেকে নেয়। কিন্তু এরপর আচমকাই বাড়ি ফিরে আসে মিলাল। তারপরই অক্ষয়ের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। ধারাল অস্ত্র দিয়ে অক্ষয়ের গলার নলি কেটে দেয় মিলাল। এরপর অক্ষয়ের দেহ বারো টুকরোরও বেশি খণ্ডবিখণ্ড করে মিলাল। পরে দেহাংশ একটি বস্তায় ভরে আবর্জনায় ফেলে আসে।

 

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...