Monday, March 30, 2026

শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মাল্যদান, হঠাৎ ব্যাঙ্কে কেন রাজ্যপাল!

Date:

Share post:

নেতাজির ১২৬ তম জন্মদিনে শ্যামবাজার পাঁচমাথা মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Andanda Bose)। তার পরেই ছুঁয়ে দেখলেন নস্টালজিয়া (Nostalgia)। গেলেন নিজের পুরনো কর্মস্থলে। এদিন ফের বাংলা ভাষা শেখার আগ্রহ প্রকাশ করেন রাজ্যপাল।

এদিন সি ভি আনন্দ বোস বলেন, নেতাজি দেশনায়ক। নেতাজির আদর্শে দেশের প্রত্যেক মানুষ অনুপ্রাণিত। তিনি চিরঞ্জিবী। তাঁর মৃত্যু নেই। নেতাজির আদর্শে যুব সমাজকে এগিয়ে চলতে তিনি আহ্বান জানান।

নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে রাজ্যপাল চলে যান বাগবাজার স্ট্রিটের SBI-এর শ্যামবাজার শাখায়। কারণ, কর্মজীবনের প্রথম দিকে ওই শাখায় প্রোবেশন অফিসার হিসেবে কাজ করেছেন আনন্দ বোস। সালটা ১৯৭৪। ওখানেই কাজ শুরু করেন বর্তমান রাজ্যপাল। এদিন সেখান গিয়ে নস্টালজিক হয়ে পড়েন রাজ্যপাল। জানান নিজের কর্মজীবনের কথা। এসবিআইয়ের নানা বিষয় সম্পর্কে নিজের মতামত প্রকাশ করেন সিভি আনন্দ বোস। কৃষকদের জন্য একটা সহজ স্কিম চালু করতে এসবিআইকে পরামর্শ দেন রাজ্যপাল।

এদিন ফের বাংলা ভাষা শেখার আগ্রহ প্রকাশ করেন রাজ্যপাল। একই সঙ্গে কলকাতার রসগোল্লার প্রতি তাঁর যে টান, এদিন সে কথাও বলেন তিনি। নাম করেন কেসি দাসের রসগোল্লার।

 

 

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...