Saturday, June 27, 2026

মা*দক পরীক্ষার পর ৬০০ দিনেও মেলেনি জামিন, কারণ জানতে স্বরাষ্ট্রসচিবকে তলব হাই কোর্টে

Date:

Share post:

মাদক পরীক্ষার পর পেরিয়েছে প্রায় ৬০০ দিন।তবু মেলেনি জামিন।মামলাকারীর অভিযোগ শুনে রাজ্যের স্বরাষ্ট্রসচিব ভগবতী প্রসাদ গোপালীকাকে তলব করেছে কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার হাই কোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্রসচিবকে।
ঘটনার সূত্রপাত, ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি। জাহাঙ্গির মণ্ডল নামে এক যুবককে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। অভিযোগ, তাঁর থেকে পাওয়া যায় মেথামফেটামাইন জাতীয় মাদক। রাজ্যে এই ধরনের মাদক পরীক্ষার জন্য পরীক্ষাগার নেই।তাই, নমুনা পাঠানো হয় গাজিয়াবাদের একটি পরীক্ষাগারে। জাহাঙ্গিরের অভিযোগ, সেই নমুনা পাঠানোর পর প্রায় ৬০০ দিন কেটে গেলেও রিপোর্ট মেলেনি। তাই জামিনের আবেদন করেছেন জাহাঙ্গির। বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। সোমবার জাহাঙ্গিরের ওই আবেদনের শুনানিতে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।
রাজ্য ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরির অধিকর্তা আদালতে জানিয়েছেন, এমন নমুনা পরীক্ষা করার কোনও পরিকাঠামো নেই রাজ্যে। এর পর, বিচারপতি বলেন, শুধুমাত্র এই জন্য একজন অভিযুক্তকে ৬০০ দিন ধরে জেলে আটক করে রাখা যেতে পারে? এ নিয়ে রাজ্যের ভাবনা কী, তা জানতে স্বরাষ্ট্রসচিবকে সশরীরে হাই কোর্টে তলব করেছেন বিচারপতি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে আদালতে হাজিরা দেওয়ার।

 

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...