Tuesday, March 31, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) হকি বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারতীয় দল। ৪৭ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থাকল ভারতীয় হকি দলের। কোয়ার্টার ফাইনালের আগেই ক্রসওভার রাউন্ডে বিদায় ভারতের।

২) নিজের করা গোল দেখে আবেগপ্রবণ হয়ে পরলেন আর্জেন্তাইন সুপারস্টার লিওনেল মেসি।দেশ এবং ক্লাবের হয়ে প্রচুর গোল করেছেন মেসি।সম্প্রতি আর্জেন্তিনার এক টিভি চ্যানেলে তাঁর বাছাই কিছু গোলের ভিডিও দেখছিলেন মেসি।

৩) ২০১৪ সালে বিশ্বকাপের সেরা পুরস্কারের যোগ‍্য ছিলেন না মেসি, দাবি প্রাক্তন ফিফা সভাপতির। এদিন এক সাক্ষাৎকারে প্রাক্তন ফিফা সভাপতি ব্লাটার বলেন,” মেসি সোনার বলের যোগ্য দাবিদার ছিল না।

৪) ম‍্যাচের সেরা হয়েও দুঃখ যাচ্ছে না শামির, অভাব বোধ করছেন যশপ্রীত বুমরাহ’র। গত বছর চোটের জন্য এশিয়া কাপে খেলতে পারেননি বুমরাহ। সেই চোট না সারায় বাদ যান টি-২০ বিশ্বকাপ থেকে। এখনও মাঠের বাইরে বুমরাহ।

৫) চেন্নাইয়ানের কাছে গোলশূন‍্য ড্র, ম‍্যাচ হেরে হতাশ বাগান কোচ জুয়ান ফেরান্দো। এটিকে মোহনবাগানের মতো বড় ক্লাবে খেলায় চাপ যে ঠিকমতো সামলাতে পারছেন না নবাগত, তরুণ খেলোয়াড়রা, তাও কার্যত মেনে নিলেন স্প্যানিশ কোচ।

আরও পড়ুন:হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের

 

Related articles

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...