Monday, May 25, 2026

পর্যুদস্ত রাম-বাম! পাঁশকুড়ায় সমবায় সমিতির নির্বাচনে সব আসনেই জয় তৃণমূলের

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরে (East Midnapore) ফের সমবায় সমিতি (CO Operative Society Election) নির্বাচনে নিশ্চিহ্ন হয়ে গেল বিজেপি (BJP) ও সিপিএম (CPIM)। ধনঞ্জয়পুর গোবিন্দনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল কংগ্রেস (TMC)। বিজেপি এবং সিপিএমকে ধুয়ে দিয়ে ১২টি আসনের মধ্যে ১২টিতেই জয়ী হন তৃণমূলের প্রার্থীরা। ভোটে জেতার পর তৃণমূল নেতাদের সাফ জবাব, সমস্ত কুৎসার যোগ্য জবাব দিয়েছি। সামনের পঞ্চায়েত নির্বাচনেও (Panchayat Election) একই ভাবে তৃণমূল বিপুল ভোটে জয়যুক্ত হবে।

উল্লেখ্য, ধনঞ্জয়পুর গোবিন্দনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ১২টি আসনে সবকটিতেই প্রার্থী দিয়েছিল তৃণমূল এবং সিপিএম। তবে বিজেপি ১১ আসনে প্রার্থী দেয়। রবিবার সকালে চলে ভোটাভুটি। আর বিকেলে ভোট গণনা শেষ হতেই দেখা যায় সবকটি আসনে জয়ী হয় তৃণমূল। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি এবং বামেরা তৃতীয় স্থান দখল করে।

পাঁশকুড়া ব্লক তৃণমূলের সভাপতি সুজিত রায় জানান, আজকের নির্বাচনের ফলাফল বিরোধীদের সমস্ত কুৎসার যোগ্য জবাব। ১২জন তৃণমূল প্রার্থীই বিপুল ভোটে সিপিএম এবং বিজেপিকে পরাস্ত করেছেন। ব্যবধানের পরিমানও অনেকটাই। বিরোধীদের জামানত জব্দ করে দিয়েছে। ভোটের আগে আমাদের বিরুদ্ধে প্রচুর কুৎসা করা হয়েছিল। এলাকার মানুষের সার্বিক উন্নয়নের সঙ্গে এই সমবায় যুক্ত। মানুষ উন্নয়নের পক্ষেই রায় দিয়েছেন।

 

 

Related articles

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...