Tuesday, June 23, 2026

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের

Date:

Share post:

হকি বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারতীয় দল। ৪৭ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থাকল ভারতীয় হকি দলের। কোয়ার্টার ফাইনালের আগেই ক্রসওভার রাউন্ডে বিদায় ভারতের। নির্ধারিত সময়ে খেলা ৩-৩ গোলে অমীমাংসিত থাকার পর নিউজিল্যান্ডের কাছে পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল হরমনপ্রীত কৌরের দল।শ্যুটআউটে গোলরক্ষক পি আর শ্রীজেশ তিনটি ভাল সেভ করলেও ভারতকে জেতাতে পারলেন না। তৃতীয় সেভের সময় চোট পান তিনি। পরিবর্ত গোলকিপার কৃষাণ পাঠক একটি শট বাঁচালেও বাকিগুলি পারলেন না। ঘরের মাঠে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থাকল ভারতের।

ম্যাচে একটা সময় ৩-১ গোলে এগিয়ে থেকেও রক্ষণের ব্যর্থতায় কাপ স্বপ্ন শেষ হরমনপ্রীতদের। খেলার শুরু থেকে ম্যাচের রাশ নিজেদের হাতেই রেখেছিল ভারত। নিউজিল্যান্ড রক্ষণে একের পর এক আক্রমণ তুলে এনেও প্রথম কোয়ার্টারে গোলমুখ খুলতে পারেনি ভারত। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গোলের খাতা খুলে ফেলে হরমনপ্রীত সিংয়ের দল। ১৮ মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেন ললিতকুমার উপাধ্যায়। ২৫ মিনিটে পাল্টা প্রতি-আক্রমণে ব্যবধান বাড়ায় ভারত। পেনাল্টি থেকে গোল করেন সুখজিৎ সিং। দু’গোলে এগিয়ে থেকে সাবধানী হকি খেলা শুরু করে ভারত। মনপ্রীত, সুখজিতরা একটু রক্ষণাত্মক হতেই পাল্টা চাপ বাড়িয়ে এক গোল শোধ করে দেয় নিউজিল্যান্ড। গোল করেন সম লেন। তৃতীয় কোয়ার্টারে ৪১ মিনিটে ফের গোল করে ব্যবধান ৩-১ করে ভারত। পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে গোল করেন বরুণ।

তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার আগেই আরও একটি গোল শোধ করে ম্যাচে ফেরে নিউজিল্যান্ড। শ্রীজেশকে পরাস্ত করে পেনাল্টি কর্নার থেকে গোল করেন কেন রাসেল। খেলার শেষ কোয়ার্টারে নিউজিল্যান্ড ম্যাচে সমতা ফেরায়। গোল করেন সিন ফ্রেন্ডলি। ম্যাচে একাধিক পেনাল্টি কর্নার মিস করেন ভারতীয়রা।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...