Friday, April 3, 2026

আইসিসির ২০২২ বর্ষসেরা টি-২০ দলে ভারতের তিন তারকা, দেখে নেওয়া যাক একনজরে

Date:

Share post:

সোমবার আইসিসি ঘোষণা করেছে ২০২২ বর্ষসেরা টি-২০ দল। সেইখানে জয়জয়াকার ভারতের। সোমবার ২০২২ টি-২০ বর্ষসেরা দল ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সেখানেও ভারতীয় দলের একাধিক ক্রিকেটার জায়গা পেয়েছেন। আইসিসি-র এই দলে ভারতের তিন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। যার মধ্যে রয়েছেন সূর্যকুমার যাদব। সূর্যকুমার ছাড়াও দলে রয়েছেন বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া। এই দলের নেতৃত্ব দেওয়া হয়েছে জস বাটলারের হাতে। যার নেতৃত্বে গত বছরেই ইংল্যান্ড টি-২০ বিশ্বকাপ জিতেছে।

একনজরে ২০২২ সালের বর্ষসেরা পুরুষ টি-২০ দল

১.জস বাটলার (অধিনায়ক, উইকেটকিপার) (ইংল্যান্ড)
২.মহম্মদ রিজওয়ান (পাকিস্তান)
৩. বিরাট কোহলি (ভারত)
৪. সূর্যকুমার যাদব (ভারত)
৫. গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)
৬. সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)
৭. হার্দিক পান্ডিয়া (ভারত)
৮. স্যাম কুরান (ইংল্যান্ড)
৯. ওয়ানিন্দু হাসরাঙ্গা (শ্রীলঙ্কা)
১০. হারিস রউফ (পাকিস্তান)
১১. জশ লিটল (আয়ারল্যান্ড)

২০২২ সালে টি২০ ক্রিকেটে সূর্যকুমার যাদব বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। স্কাই ২০২২ সালে ৩১ টি-২০ ম্যাচে মোট ১১৬৪ রান করেন। তার মধ্যে দু’টি শতরানও ছিল। বিরাট কোহলিও এশিয়া কাপে সেঞ্চুরি করেছিলেন।

পুরুষদের পাশপাশি ভারতের মহিলা দলের ক্রিকেটাররাও সুযোগ পেয়েছেন আইসিসি-র মহিলাদের দলে। আইসিসির বর্ষসেরা মহিলা দলে মোট ৪ জন ভারতীয় খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়েছেন। যার মধ্যে রয়েছেন স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, রেণুকা সিং এবং বাংলার রিচা ঘোষ।

২০২২ সালের আইসিসি মহিলা টি-২০ আন্তর্জাতিক দল

১. স্মৃতি মান্ধানা (ভারত)
২. বেথ মুনি (অস্ট্রেলিয়া)
৩. সোফি ডিভাইন (অধিনায়ক, নিউজিল্যান্ড)
৪. অ্যাশ গার্ডনার (অস্ট্রেলিয়া)
৫. তাহিলা ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)
৬. নিদা দার (পাকিস্তান)
৭. দীপ্তি শর্মা (ভারত)
৮. রিচা ঘোষ (উইকেটরক্ষক, ভারত)
৯. সোফি একলেস্টোন (ইংল্যান্ড)
১০. ইনোকা রানাবীরা (শ্রীলঙ্কা)
১১. রেণুকা সিং (ভারত)

আরও পড়ুন:মার্টিনেজের অশ্লী*ল অঙ্গভঙ্গির নকল করে শিরোনামে এমবাপে

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...