Thursday, June 25, 2026

নেতাজিকে সম্মান জানাতে তাঁর ভাবধারাতে কাজ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: অনিতা বসু পাফ

Date:

Share post:

“নেতাজিকে অনেকভাবে সম্মান জানানো যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাঁর ভাবধারা অনুযায়ী কাজ করা”। ১২৬তম জন্মবার্ষিকীতে এই মন্তব্য করলেন নেতাজি-কন্যা অনিতা বসু পাফ (Anita Basu Pfaff)। সোমবার, এক বিবৃতিতে তিনি বলেন, “আজ আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন করছি। ভারতের সব ধর্মের, জাতের মানুষই যেন ভালভাবে বাঁচার সুযোগ পান, তাঁরা যেন শান্তিপূর্ণভাবে সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পারেন। এসব মেনে চলাই নেতাজিকে সম্মান জানানোর সেরা উপায়”।
স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন সুভাষচন্দ্র বসু (Subhas Chandra Basu)। ভারতের স্বাধীনতা ছিল তাঁর জীবনের প্রথম এবং প্রধান লক্ষ্য। নেতাজি-কন্যার কথায়, যাঁরা নেতাজিকে ভালবাসেন এবং প্রশংসা করেন, তাঁরা তাঁদের রাজনৈতিক এবং ব্যক্তিগত ক্রিয়াকলাপে নেতাজির মূল্যবোধকে বজায় রাখার মাধ্যমে শ্রেষ্ঠ সম্মান করতে পারেন।
শুধু তাই নয়, নেতাজির দেহবশেষ ভারতে ফিরিয়ে আনার দাবিও জানিয়েছেন অনিতা। স্বাধীন দেশ দেখতে পারেননি নেতাজি সুভাষতন্দ্র বসু। সেই কারণে তাঁর চিতাভস্ম ভারতে ফিরিয়ে আনা হোক। দেশের স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদান অনস্বীকার্য। এই বিষয়ে আগেও বহুবার সরকারের কাছে আবেদন জানিয়েছেন অনিতা। ফের তাঁর এই আবেদন যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...