Friday, June 26, 2026

দিল্লি হাইকোর্টে ফের পিছিয়ে গেল ইডি মামলার শুনানি, স্বস্তিতে অনুব্রত

Date:

Share post:

ফের সাময়িক স্বস্তি পেলেন অনুব্রত মণ্ডল। গরুপাচার নিয়ে দিল্লি হাইকোর্টে ইডি মামলার শুনানি আবারও পিছিয়ে গেল। তাঁকে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত অন্তত পক্ষে যেতে হচ্ছে না দিল্লি। মামলার পরবর্তী শুনানি আগামী ২ ফেব্রুয়ারি। আপাতত আসানসোল বিশেষ সংশোধনাগারেই থাকবেন অনুব্রত।

সিবিআই অনুব্রতকে গ্রেফতার করার পর তদন্তকারীদের দাবি, তাঁর হিসাব বহির্ভুত প্রচুর সম্পত্তি রয়েছে। এরপর কোমর বেঁধে মাঠে নামে ইডি। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন, অনুব্রতকন্যা সুকন্যাকে দিল্লিতে জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুব্রত ও সুকন্যার হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও।

তদন্তের স্বার্থে অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি। সেই মর্মে মামলাও দায়ের হয়। কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, তাঁকে দিল্লি নিয়ে গিয়ে দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে জেরা করলে অনেক অজানা তথ্যই বেরিয়ে আসবে। আজ, সোমবার সেই মামলার শুনানি ছিল। এবং ফের পিছোল অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন জানানো ইডি’র মামলা।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...