Saturday, April 4, 2026

“স্বতন্ত্র দেশে উনি সবসময় নেতাজি-ই”, নেতাজি জয়ন্তীতে শহিদ মিনারে বললেন মোহন ভাগবত

Date:

Share post:

বাংলার বুকে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের নেতাজি স্মরণ। আজ, ২৩ জানুয়ারি সুভাষ চন্দ্র বসুর শহিদ মিনার প্রাঙ্গণে এদিন “পরাক্রম দিবস”-এ নেতাজি স্মরণে ”নেতাজি লহ প্রণাম” অনুষ্ঠানের আয়োজন করে আরএসএস। সেই অনুষ্ঠানেই প্রধান বক্তা ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

নেতাতি সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে রাখতে গিয়ে মোহন ভাগবত বলেন, ”সুভাষ চন্দ্র বোসকে আমরা স্মরণ করছি। এটা আমরা প্রতিবার করে থাকি। এর আগে শ্যামবাজারে একবার আমি ছিলাম। সংগঠন এখন বড় হয়েছে বলে মানুষ জানতে পারে। শুদ্ধ মানবতাপূর্ণ জীবন যার, তাঁকে স্মরণ করি আমরা। সমাজের প্রতি ওনার ভাবনাকে সম্মান জানাই। এত পড়াশোনা জানতেন, অনেক টাকা উপার্জন করতেই পারতেন! কিন্তু দেশের জন্য জীবন কাটিয়েছেন। নিজেকে পূর্ণ সমর্পণ করেছিলেন দেশের জন্য। নিজের জীবনের পরোয়া করেননি। এটাও দেশের জন্য তপস্যা। ওই সময় উনি কিছু-ই পান নি।”

আরএসএস প্রধানের আরও সংযোজন, ”স্বতন্ত্র দেশে উনি সবসময় নেতাজি-ই। আজকেও নেতাজি-ই। নেতৃত্ব করেন যিনি, তিনিই নেতাজি। ওনার সব গুণ আমাদের ভিতরে থাকা জরুরি। ওনার যে ভারতের স্বপ্ন ছিল তা পূরণ করতে হবে। কংগ্রেসের আন্দোলনে ভাগ নিয়েছিলেন তিনি। কিন্তু যখন উনি দখলেন যে ওইভাবে হবে না, তখন সশস্ত্র পথ বাছেন। কিন্তু রাস্তা তো একটাই ছিল। দেশ।”

তিনি আরও বলেন, ”আমরা সবাই এখন নিজেরটা ভাবতে ব্যস্ত। কিন্তু সবচেয়ে উপরে আমাদের দেশ। দেশের জন্য ভাবতেই হবে। দেশকে মানতে হবে। এটা সাধনা। নয়া ভারতের নির্মাণ করতে হলে সংঘবদ্ধভাবে দেশের কাজ করতে হবে। আরও ভালোভাবে অনুশীলন করতে হবে।। তার জন্য রোজ শাখায় আসতে হয়। আমাদের ভোটে জেতার নেই। কিন্তু আমরা দেশ মায়ের কথা ভাবি, কাজ করে যাব-ই।”


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...