Wednesday, June 24, 2026

‘নেতাজির দেখানো পথে চলছে না দেশ’! বিজেপিকে ‘সংখ্যালঘু’ খোঁচা ফিরহাদের

Date:

Share post:

আজকের দিনের গুরুত্ব অনেক। নেতাজি সুভাষ চন্দ্র বসু (Netaji Subhas Chanda Bose) মেয়রের (Mayor) পদে বসে কলকাতা পুরসভার (KMC) ইতিহাসকে গৌরবময় করেছেন। আমরা কখনোই সুভাষ চন্দ্র বসু হওয়ার স্পর্ধা দেখাতে পারি না কিন্তু কোনওদিন যদি তাঁর নখের যোগ্য হতে পারি তাহলে জীবন ধন্য হয়ে যাবে বলে মনে করি। সোমবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৬ তম জন্মবার্ষিকীতে এমনই মন্তব্য করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এদিন সকালে চেতলায় শান্তি সংঘের উদ্যোগে আয়োজিত এক পদযাত্রায় অংশ নেন ফিরহাদ। সঙ্গে ছিলেন মেয়ে প্রিয়দর্শিনীও (Priyadarshini Hakim)। নেতাজির জন্মদিন পালনে কলকাতাতে রয়েছে একাধিক অনুষ্ঠান-কর্মসূচি। তার মধ্যে এদিন সকালে প্রভাত ফেরিতে সামিল হলেন ফিরহাদ।

ফিরহাদ হাকিমের অভিযোগ, নেতাজির দেখানো পথে দেশ চলছে না। এরপরই আজান্দ হিন্দ ফৌজের (Azad Hind Fauj) উদাহরণ তুলে ধরে মেয়র তথা রাজ্যের মন্ত্রীর অভিযোগ, নরেন্দ্র মোদির মন্ত্রীসভায়, সাংসদদের মধ্যে একজনও সংখ্যালঘু নেই। নেতাজি সবাইকে নিয়ে দেশ চালানোর রাস্তা দেখিয়েছিলেন কিন্তু বিজেপি দেশকে বিপদে, সর্বনাশের মুখে ঠেলে দিচ্ছে। এমনকি নেতাজির মস্তিষ্কপ্রসূত প্ল্যানিং কমিশনও (Planning Commission) বিজেপি (BJP) ভেঙে দিয়েছে। এরপরই ফিরহাদের প্রশ্ন, নেতাজির আদর্শে দেশ না চললে দেশ কীভাবে উদ্ধার হবে? শুধুই কী পুঁজিপতিদের দেশ তৈরি হবে? আদানি আম্বানিদের পুঁজি ফুলেফেঁপে উঠবে আর দেশের মানুষ না খেতে পেয়ে মারা যাবেন।

পাশাপাশি এদিন নেতাজির জন্মজয়ন্তী পালন ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি মেয়র। তিনি সাফ জানান, এরা নেতাজিকে ঘৃণা করে তাও মালা দিচ্ছে। বাংলায় এরা অস্তিত্ব হারিয়েছে। তাই কোনওরকমে ভেসে থাকতে এসব করছে। এসব করে কিছুই হবে না। বাংলায় কখনওই আরএসএস-এর আদর্শ চলবে না। উল্লেখ্য, চেতলার পদযাত্রার পর কলকাতা পুরসভায় গিয়ে যেখানে এক সময় নেতাজি বসতেন সেখানে এক বিশেষ ছবি উদ্বোধন করবেন মেয়র ফিরহাদ হাকিম।

 

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...