Thursday, June 25, 2026

সংখ্যালঘু অন্তত ৬০টি আসন হাতছাড়া হতে চলেছে! বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা

Date:

Share post:

ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে ঘোরতর বিপাকে কেন্দ্রের শাসকদল বিজেপি (BJP)। বিভেদের রাজনীতির মূল্য চোকাতে হতে হবে গেরুয়া শিবিরকে। সূত্রের খবর, বিজেপির অভ্যন্তরীণ একের পর এক সমীক্ষা এবং রিপোর্ট এমনই ইঙ্গিত দিচ্ছে। ফলে সংখ্যালঘু ভোট যে বিজেপিকে ভোগাবে সে ব্যাপারে কার্যত নিশ্চিত হয়ে গিয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে অমিত শাহরা (Amit Shah)। মোদি নিজেই দলের নেতা-কর্মীদের বিষয়টি নিয়ে সতর্ক করেছেন।

দলের প্রতি মোদির বার্তা, শিক্ষিত মুসলিম নাগরিকদের কাছে যান। তাঁদের বোঝান। তাঁর এমন মন্তব্যের পরই বিষয়টি স্পষ্ট হল যে, সিঁদুরে মেঘ দেখছেন স্বয়ং প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই গত লোকসভা ভোটে (Loksabha Election) প্রাপ্ত বিপুল আসন সংখ্যার মধ্যে ১৬০ থেকে ১৮০টি কেন্দ্র নিয়ে রীতিমতো সংশয় প্রকাশ করে রেখেছে বিজেপি। তার উপর এখন সামনে আসছে দলের সর্বভারতীয় সংখ্যালঘু মোর্চার মূল্যায়ন। সেখানে সমীক্ষায় ৬০টি আসনকে নির্দিষ্টভাবে চিহ্নিত করে বলা হয়েছে, এই কেন্দ্রগুলিতে বিজেপির জয়ের আশাই কার্যত নেই।

বিজেপির মূল্যায়ন বাংলা এবং যোগীরাজ্য উত্তরপ্রদেশ ক্ষেত্রে এমন ১৩টি করে সংখ্যালঘু প্রভাবিত লোকসভা আসন চিহ্নিত করেছে বিজেপি। যেখানে গোহারা হারবে দল। এ ছাড়াও রয়েছে উত্তরপ্রদেশ (১৩টি), বিহার (চারটি), কেরল (৬টি), অসম (৬টি), মধ্যপ্রদেশ (৩টি), তেলেঙ্গানা (২টি), হরিয়ানা (২’টি), মহারাষ্ট্র (১টি), জম্মু-কাশ্মীর (৫টি) এবং লাক্ষাদ্বীপ। এরই পাশাপাশি কেরলের অন্য কয়েকটি সংখ্যালঘু প্রভাবিত লোকসভা আসনকেও এর মধ্যে জুড়েছে বিজেপি।

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...