Friday, April 10, 2026

একদিনের ক্রিকেটে তিন বছর পর শতরান রোহিতের, বিরাট রেকর্ড ভাঙলেন শুভমন

Date:

Share post:

ভারত-নিউজিল‍্যান্ড তৃতীয় একদিনের ম‍্যাচে দুরন্ত পারফরম্যান্স রোহিত শর্মা-শুভমন গিলের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে খেলতে নেমে শতরান করলেন ভারতের ওপেনার জুটি। ১০১ রান করেন রোহিত। ১১২ রান করেন শুভমন। রোহিত-শুভমনের ব‍্যাটে ভর করে ভারত গড়ে ২১২ রানের পার্টনারশিপ। এদিন ইন্দোরে তিন বছর পর শতরান আসল ভারত অধিনায়কের ব‍্যাট থেকে। এই শতরানের ফলে একদিনের ক্রিকেটে ৩০তম শতরান করে ফেললেন হিটম‍্যান।

রোহিত শেষ শতরান করেছিলেন ২০২০ সালে ১৯ জানুয়ারি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে ১১৯ রান করেছিলেন তিনি। তিন বছর পর একদিনের ক্রিকেটে আবার শতরান এল রোহিতের ব্যাট থেকে। ৮৫ বলে ১০১ রান করেন রোহিত। শতরান করার পরের মুহূর্তেই আউট হয়ে যান ভারত অধিনায়ক। তাঁর ইনিংস সাজানো হল ৯টি চার এবং ৬টি ছক্কা দিয়ে।

রোহিতের পাশাপাশি মারমুখী ছিলেন শুভমন গিলও। ১১২ রান করেন তিনি। এদিন ম‍্যাঠে শতরান করতেই ভেঙে দেন বিরাট কোহলির রেকর্ড। দ্বিপাক্ষিক সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড এতদিন ছিল বিরাটের দখলে। চলতি বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচে ২৮৩ রান করেছিলেন বিরাট। বিরাটের সেই রেকর্ড ভাঙতে শুভমনের দরকার ছিল মাত্র ৩৬ রান। এদিন ৩৩ বলে অর্ধশতরান পূর্ণ করে সেই রেকর্ডে ভাগ বসান তিনি।

এদিন আরও একটি কীর্তি গড়েন শুভমন। নিজের একদিনের ক্রিকেট কেরিয়ারে এক হাজার রানের গণ্ডিও পেরিয়ে গেলেন তিনি, তাও মাত্র ১৯ ইনিংসে। ভারতের দ্রুততম ক্রিকেটার হিসাবে এই কীর্তি গড়েছেন শুভমন। এর আগে ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুত হাজার রানের গন্ডি পেরোনোর রেকর্ড ছিল যুগ্মভাবে বিরাট কোহলি এবং শিখর ধাওয়ানের দখলে। তাঁরা এই কীর্তি গড়েছিলেন ২৪ ইনিংসে।

 

Related articles

হলফনামায় একাধিক ত্রুটি! বাতিল কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী অভিনবর মনোনয়ন, বদলে কে

নথিতে সমস্যা। বাতিল হল কৃষ্ণনগর উত্তরের (Krishnanagar North) তৃণমূল (TMC) প্রার্থী অভিনব ভট্টাচার্যের (Abhinav Bhattacharya) মনোনয়ন। সেই জায়গায়...

প্রয়াত রাহুলকে শ্রদ্ধা, বিনামূল্যে ‘ছবিওয়ালা’ দেখানোর সিদ্ধান্ত পরিচালক-প্রযোজকের!

একটা মৃত্যু বদলে দিয়েছে অনেক কিছু।তালসারিতে শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লেখক-অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

লক্ষ্মীভাণ্ডার থেকে যুবসাথী- বিজেপির ‘সঙ্কল্পপত্র’-এ বাংলার সরকারের প্রকল্পের নকল! তীব্র কটাক্ষ তৃণমূলের

What Bengal thinks today, India thinks tomorrow-গোখলের সেই বাণীই যেন আবার প্রমাণিত। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত জনকল্যাণমূলক...

ডাক পেয়েছিলেন SIR শুনানিতে, প্রয়াত লক্ষ্মীরতন শুক্লার বাবা

প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার (Former Indian cricketer Laxmiratan Shukla) বাবা উমেশচন্দ্র শুক্লা (Umesh Chandra Shukla) ।...