Wednesday, June 24, 2026

প্রেসিডেন্সিতেও দেখানো হবে মোদিকে নিয়ে BBC-র তথ্যচিত্র, উদ্যোগ SFI-এর

Date:

Share post:

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) নিয়ে বিবিসির তথ্যচিত্র(BBC documentary) ইতিমধ্যেই ব্যাপক বিতর্ক তৈরি করেছে। জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে এই তথ্যচিত্র দেখানোর উদ্যোগ নেওয়া হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা অনুমোদন করেনি। এরই মাঝে বিতর্কিত এই তথ্যচিত্র প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের(presidency University) ক্যাম্পাসে দেখাতে উদ্যোগই হলো এসএফআই। ইতিমধ্যেই কর্তৃপক্ষের কাছে তথ্যচিত্র দেখা যায় আবেদন জানানো হয়েছে যদিও তা এখনো মঞ্জুর হয়নি।

২৭ জানুয়ারি প্রেসিডেন্সি ক্যাম্পাসে মোদিকে নিয়ে বিবিসির (BBC) তৈরি বিতর্কিত তথ্যচিত্র দেখাতে চায় এসএফআই। ব্যাডমিন্টন বা বাস্কেটবল কোর্টে ডকু-সিরিজটি দেখানো হতে পারে। প্রেসিডেন্সির নিয়ম বলছে, বিশ্ববিদ্য়ালয় ক্য়াম্পাসে কোনও সিনেমা দেখাতে হলে একটি অনুমতি নিতে হয়। সেখানে স্থান ও সময় জানাতে হয়, তবে সিনেমার নাম উল্লেখ না করলেও চলে। ইমেল করে ইতিমধ্যে সেই অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু জবাব মেলেনি। শুধু এসএফআই নয়, আইসি ও সংঘর্ষ ছাত্র সংগঠনও এই তথ্যচিত্র দেখাতে চায়। তারা ১ ফেব্রুয়ারি দেখাতে চাইছে।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি না দিলে এসএফআই যে থামবে না সে কথা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআইয়ের সভানেত্রী আনন্দরূপা ধর। তিনি বলেন, “রামনাম দেখানোর সময়ও কর্তৃপক্ষ সহযোগিতা করেনি। এবারও যদি তেমন হয় আমরা থামব না। তথ্যচিত্রটি দেখানো হবেই।”

এদিকে নিষেধাজ্ঞা সত্বেও মঙ্গলবার সন্ধেবেলায় জেএনইউ ক্যাম্পাসের অন্দরেই তথ্যচিত্রের প্রদর্শনী শুরু হয়। সেখানেই জমায়েত হওয়া পড়ুয়াদের উপর পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপির বিরুদ্ধে। এমনকী ক্যাম্পাসের মধ্যে ইচ্ছাকৃতভাবে লোডশেডিং করিয়ে পড়ুয়াদের হেনস্তা করার অভিযোগ উঠেছে। লোডশেডিং হয়ে যাওয়ার পরে ফোনেই ছবি দেখা শুরু করেন পড়ুয়ারা। এই একই ইস্যুতে উত্তাল হয় জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ও। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও এবার তথ্যচিত্রটি প্রদর্শন করার উদ্যোগ নিল বামপন্থী ছাত্র সংগঠনটি।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...