Monday, June 15, 2026

সাধারণতন্ত্র দিবসে বাজারে এলো ভারত বায়োটেকের প্রথম ন্যাজাল কোভিড ভ্যাকসিন

Date:

Share post:

অবশেষে বাজারে এলো দেশের প্রথম কোভিড ভ্যাকসিন ইনকোভ্যাক(iNCOVACC)। সাধারণতন্ত্র দিবসের বিশেষ দিনে এই ভ্যাকসিন বাজারে নিয়ে এলো ভারত বায়োটেক(Bharat biotech)। ভোপালের আয়োজিত ইন্টারন্যাশনাল সাইন্স ফেস্টিভ্যালে এই ভ্যাকসিনের উদ্বোধন করেন ভারত বায়োটিকের ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা হাল্লা।

সংস্থার তরফে জানা গিয়েছে, ভারত বায়োটেকের এই ভ্যাকসিনের মূল্য প্রতি শটে ৩২৫ টাকা। এই দাম শুধুমাত্র সেই সেন্টার গুলির জন্য প্রযোজ্য হবে যারা ভারত সরকারের অন্তর্ভুক্ত। এর বাইরে বেসরকারি হাসপাতাল গুলিতে এই ভ্যাকসিনের দাম পড়বে ৮০০ টাকা প্রতি শট। পাশাপাশি করোনা ভ্যাকসিনের শিশি একবার খোলার পর দ্রুত তা নষ্ট হয়ে যায়। তবে এই নেজাল স্প্রে দীর্ঘদিন ধরে ব্যবহার করা সম্ভব। বুস্টার ডোজ হিসেবে ব্যবহৃত হবে এই ভ্যাকসিন। এমনকি কোভিশিল্ড বা কোভ্যাকসিন ব্যবহারকারি যে কেউ এর বুস্টারডোজ নিতে পারবেন।

এর পাশাপাশি ভারত বায়োটিকের ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা হাল্লা আরো জানিয়েছেন ইনকোভ্যাকের দীর্ঘদিনের চর্মরোগ নির্মূল করতে আরো একটি ভ্যাকসিন আনছে ভারত বায়োটেক। যার নাম Lumpi-ProVacInd। সংস্থার তরফে আশা করা হচ্ছে আগামী মাসেই বাজারে চলে আসবে নতুন এই ভ্যাকসিন।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...