Friday, April 3, 2026

৭৪ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মুর্মু পরলেন ওড়িশার সিল্ক, মোদির মাথায় রাজস্থানি পাগড়ি

Date:

Share post:

৭৪ তম প্রজাতন্ত্র দিবস(republic day) পালন করছে দেশ। বিশেষ এই দিনে দিল্লির কর্তব্যপথে কুচকাওয়াজের অনুষ্ঠানে বিশেষ পোশাকে ধরা দিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু(Draupadi murmu) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এদিন প্রধানমন্ত্রীকে দেখা গেল রাজস্থানের ঐতিহ্যমণ্ডিত রঙিন পাগড়িতে। বহুবর্ণের পাগড়ি পরে তিনি বৈচিত্রের বার্তা দিলেন বলেই মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রীর পরনে ছিল একটি সাদা উত্তরীয়ও। পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পরনে ছিল ওড়িশার বিশেষ সিল্কের শাড়ি। প্রতি বছরই পাগড়ির প্রকার এবং প্রকরণে চমক দেন প্রধানমন্ত্রী। ২০২২ সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মোদি যে পোশাক পরেছিলেন তাতে উত্তরাখণ্ড এবং মণিপুরের সংস্কৃতির ছাপ ছিল। উত্তরাখণ্ডের ব্রহ্মকমল টুপি এবং মণিপুরের লেইরাম ফি উত্তরীয় পরে রাজপথে এসেছিলেন তিনি। এবার রাজস্থানী ঐতিহ্য ধারা দিল মোদির পোশাকে।

উল্লেখ্য, ২৬ জানুয়ারি দিল্লির কর্তব্যপথে (আগের নাম রাজপথ) প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কেরামতি দেখিয়েছে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি একের পর এক যুদ্ধাস্ত, যুদ্ধবিমান ও হেলিকপ্টার। ‘কর্তব্যপথে’ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এ বার বিশেষ অতিথি হিসাবে যোগ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফত্তাহ এল-সিসি। যাঁদের নিয়োগ ঘিরে গত বছর উত্তাল হয়েছিল গোটা দেশ, সেই অগ্নিবীররা এ বার অংশ নিয়েছেন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...